চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই কাজ আবার করলে আর্জেন্টিনাকে শাস্তি দেবে ফিফা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দল মাঠে, খেলোয়াড়রা শুভেচ্ছা জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের বাছাইপর্বে চিলির বিপক্ষে শুক্রবার ভোরে নামবে বিশ্বজয়ী আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচ। ম্যাচ ঘিরে শাস্তির ঝুঁকি আছে আলবিসেলেস্তেদের। আছে শাস্তি থেকে পরিত্রাণের উপায়ও। যা জানিয়ে দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। মাঠে আক্রমণাত্মক বা বৈষম্যমূলক শ্লোগান থেকে বিরত থাকতে বলা হয়েছে উপস্থিত ভক্ত-সমর্থকদের।

ঘটনার শুরু মূলত কাতার বিশ্বকাপ থেকে। ফ্রান্সের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে এমবাপে-জিরুদদের প্রতি ‘আক্রমণাত্মক ও অবমাননাকর’ স্লোগান তুলেছিল কিছু সমর্থক। মাসদুয়েক আগে অভিযোগ ওঠে কোপা আমেরিকায় আর্জেন্টিনার টানা দ্বিতীয় শিরোপা জয়ের পর উদযাপনে আবারও ফ্রান্সের খেলোয়াড়দের ‘অবমাননা’ করা হয়েছে।

শিরোপা জয়ের পর এক্স হ্যান্ডলে এনজো ফের্নান্দেজ একটি ভিডিও প্রকাশ করেছিলেন আর্জেন্টিনার ড্রেসিংরুমে গান গাওয়ার। যেখানে দেখা যায় ফ্রান্সের আফ্রিকান খেলোয়াড়দের প্রতি আক্রমণাত্মক মন্তব্য করা হয়েছে। এসব ঘটনায় ফ্রান্স ফুটবল ফেডারেশন জানায়, ‘বর্ণবাদী ও বৈষম্যমূলক’ মন্তব্য করেছে আর্জেন্টিনা, তারা আইনি পদক্ষেপ নেয়ার কথাও বলেছিল। এরপর ফের্নান্দেজের ক্লাব চেলসি ও ফিফা তদন্ত শুরু করে, যদিও ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন কোপা আমেরিকাজয়ী ফের্নান্দেজ।

এমন বাস্তবতায় চিলির বিপক্ষে শুক্রবারের ম্যাচে কোনো আক্রমণাত্মক বা বৈষম্যমূলক স্লোগান দেয়া থেকে দর্শকদের বিরত থাকতে বলেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। নয়ত আগামী ১৫ অক্টোবর ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে দর্শক ঢোকার উপর আসতে পারে নিষেধাজ্ঞা। ফিফা হুমকি দিয়ে রেখেছে এমনই।

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপ বাছাইআর্জেন্টিনাচিলিফিফাফের্নান্দেজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘জনরোষ থেকে বাঁচতে নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত’

পরবর্তী

ইমতিয়াজ আলীর হাত ধরে বলিউডে পা রাখবেন ফাহাদ ফাসিল

পরবর্তী
দুই বলিউড তারকা, একজন সেজেছেন স্যুটে, অন্যজন ক্যাজুয়াল পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমতিয়াজ আলীর হাত ধরে বলিউডে পা রাখবেন ফাহাদ ফাসিল

গান গেয়ে প্রতিবাদরত ভারতীয় গায়ক, বেলুন ও আলোতে পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দেশটা তোমার বাপের নাকি’ গান গেয়ে গ্রেপ্তার ভারতীয় গায়ক

সর্বশেষ

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬

মহানবীর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে অনন্য ও মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

সাসপেন্সে ভরপুর যে সিনেমায় এক হলেন অক্ষয়-সাইফ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

আগস্ট ২৫, ২০২৬

৪ খুনের পরই বদলি রংপুরের পুলিশ কমিশনার

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT