ক্রিকেট

আর্জেন্টাইন বোলারের ডাবল হ্যাটট্রিক, অন্যরকম রেকর্ড

আর্জেন্টাইন ক্রিকেটার ডাবল হ্যাটট্রিক উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টাইন ক্রিকেটার ডাবল হ্যাটট্রিক উদযাপন করছেন, অন্যরকম রেকর্ডের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সারাবিশ্বে ফুটবলের জন্য অন্যতম জনপ্রিয় দেশ আর্জেন্টিনার এক পেসার অনন্য কীর্তি গড়েছেন। মাত্র ষষ্ঠ বোলার হিসেবে ডাবল হ্যাটট্রিক করেছেন হার্নান ফেনেল। আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের আমেরিকা অঞ্চলের সাব রিজিওনাল অঞ্চলের কেম্যান আইল্যান্ডের বিপক্ষে এ কীর্তি গড়েন।

কেম্যান আইল্যান্ডের বিপক্ষে ইনিংসের শেষ ওভারে টানা চার বলে চার উইকেট নিয়েছেন ফেনেল। ডাবল হ্যাটট্রিকের সুবাদে টি-টুয়েন্টিতে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে এ রেকর্ড করেন ৩৬ বর্ষী পেসার।

ডাবল হ্যাটট্রিক করা আগের পাঁচ বোলার হলেন আফগানিস্তানের রশিদ খান, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্কা, আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার এবং লেসোথের ওয়াসিম ইয়াকুবার। সবশেষ এ ক্লাবে যোগ দিলেন আর্জেন্টিনার ফেনেল।

ফেনেল টি-টুয়েন্টির ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় যাদের একটির বেশি হ্যাটট্রিক রয়েছে। আর্জেন্টিনার অভিজ্ঞ এ পেসার এর আগে পানামার বিপক্ষে এ কীর্তি গড়েছিলেন। ওই হ্যাটট্রিকও ছিল আইসিসির আমেরিকান অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে।

মাল্টার ওয়াসিম আব্বাস, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, সাইবেরিয়ার মার্ক পাভলোভিচ, নিউজিল্যান্ডের টিম সাউথি, শ্রীলঙ্কা মালিঙ্গার টি-টুয়েন্টিতে একটির বেশি হ্যাটট্রিক রয়েছে।

অবশ্য ফেনেলের অনন্য রেকর্ডের দিনে হেরেছে আর্জেন্টিনা। কেম্যানের করা ১১৬ রানের জবাবে দলটি অলআউট হয়েছে মাত্র ৯৪ রানে।

বিষয়:আর্জেন্টিনা পানামা রশিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…