বিশ্বকাপের গ্রুপপর্বে মেক্সিকোর সাথে ২-০ গোলে জয় পেয়ে উচ্ছ্বসিত আর্জেন্টাইন ভক্তরা। মেসি ম্যাজিকে মাথা উঁচু থাকল আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্নের। মেসির ৬৪ মিনিটের গোলের পর এনজো ফের্নান্দেজের ৮৭ মিনিটের গোল পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে জায়গা করে নেয় আর্জেন্টিনা। গ্রুপপর্বে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে চাপে পড়েছিল লিওনেল স্কালোনির দল। মেক্সিকোর সাথে এই জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আর্জেন্টাইনরা।







