চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ‘কী হয়েছে’ পরীক্ষা করে দেখতে হবে: স্কালোনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ও ফ্রান্স ফুটবল তারকার মধ্যে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে অভিযান শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে একমাত্র গোলটি করেন লিওনেল মেসি। ৮৯ মিনিটে মেসিকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে জানিয়েছেন, মেসিই ‘তুলে নিতে’ বলেছিলেন। পরের ম্যাচে নামার জন্য মেসি সুস্থ আছেন কিনা সেটা নিয়ে উঠেছে প্রশ্ন। এ ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা করে বলতে হবে, ম্যাচের পর জানান বিশ্বজয়ী কোচ।

মেসিকে তুলে নেয়ার বিষয়ে ৪৫ বর্ষী স্কালোনি বলেছেন, ‘মাঠ থেকে উঠে আসার ব্যাপারে মেসি নিজেই আমাকে বলেছিলেন। তা না হলে এমনটা করতাম না। এখন দেখার বিষয় তার কী হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। যদি সুস্থ থাকে তাহলে বলিভিয়ার বিপক্ষে সে খেলবে।’

ম্যাচের পর ৩৬ বর্ষী মেসি অবশ্য জানিয়েছেন সুস্থ আছেন। বলেছেন, ‘আমি একটু ক্লান্ত ছিলাম, তাই মাঠ থেকে বেরিয়ে এসেছি। এটি সম্ভবত ম্যাচের শেষ মিনিটে ছিল। সবকিছুই ঠিকঠাক আছে, আমিও ভালো আছি।’

Banglabid

স্তাদিও মাস মনুমেন্টাল স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় সকালে ম্যাচের ৭১ শতাংশ সময় আকাশী-নীলরা বল নিজেদের দখলে রাখে। শুধু জালের দেখা পাচ্ছিল না আলবিসেলেস্তে দল। সাতবারের ব্যালন ডি’অর জয়ী ত্রাতা হয়ে শেষপর্যন্ত বাঁ-পায়ের ফ্রি-কিকে করেন লক্ষ্যভেদ।

ম্যাচের ৭৮ মিনিটে বাঁ-পায়ের জাদুতে ডেডলক ভাঙেন এলএম টেন। বক্সের কাছাকাছি থেকে নেয়া ফ্রি-কিকে খুঁজে পান জাল। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা লিড পায়। ২০২৩ সালে আর্জেন্টিনার জার্সিতে চার ম্যাচ খেলে ষষ্ঠ গোলের দেখা পেলেন কিংবদন্তি মেসি।

সাউথ আমেরিকা অঞ্চল থেকে বাছাইপর্বে অংশ নেয়া ১০ দল ১৮টি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ ৬ দল সরাসরি সুযোগ পাবে ২০২৬ বিশ্বকাপে যাওয়ার। সপ্তম দলকে খেলতে হবে আন্তমহাদেশীয় প্লে-অফ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইকুয়েডরবিশ্বকাপ বাছাই-২০২৬মেসিলিড স্পোর্টসস্কালোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬

রাজধানীতে একদিনে ৫ শতাধিক গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT