চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ফ্রি-কিক ঝলকে জিতল আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৯ পূর্বাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

স্তাদিও মাস মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচের অধিকাংশ সময় আধিপত্য বজায় রাখে আর্জেন্টিনা। তবুও কিছুতেই মিলছিল না গোলের দেখা। যথারীতি ত্রাতা হিসেবে আবির্ভূত লিওনেল মেসি। বাঁ-পায়ের ফ্রি-কিকে করলেন লক্ষ্যভেদ। তাতে ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা অভিযান শুরু করেছে।

শুক্রবার বাংলাদেশ সময় সকালে ম্যাচের ৭০ শতাংশ সময় আকাশী-নীলরা নিজেদের দখলে রাখে বল। ১৬ মিনিটে ম্যাক অ্যালিস্টারের পাসে বল নেয়া মেসির বাঁ-পায়ের শট অল্পের জন্য জালে জড়ায়নি। ২৫ মিনিটে কাতার বিশ্বকাপে প্রথম গোল পাওয়া ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়ার শট প্রতিহত করেন এমিলিয়ানো মার্টিনেজ।

বিরতির আগে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে রদ্রিগো ডে পলের ক্রসে উড়ে আসা বলে হেড নেন লৌতারো মার্টিনেজ। বল বারে লেগে ফিরে আসলে প্রথমার্ধ গোলশূন্য থাকে।

মেসির পাসে বল আদায় করে ৫৮ মিনিটে নিকোলাস তাগলিয়াফিকোর শটও বারে লেগে ফেরে। আর্জেন্টিনাকে গোল না পাওয়ার দুর্ভাগ্য তখন তাড়া করছিল।

এনার ভ্যালেন্সিয়ার শট ৬৭ মিনিটে আবারো রুখে দেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক। দুই মিনিট পর মেসির শট ঠেকান ইকুয়েডরের গোলরক্ষক হের্নান গালিন্দেজ। ৭১ মিনিটে কেভিন রদ্রিগুয়েজের শট ঠেকিয়ে এমিলিয়ানো মার্টিনেজ স্বাগতিকদের জাল অক্ষত রাখেন।

৭৮ মিনিটে বাঁ-পায়ের জাদুতে ডেডলক ভাঙেন মেসি। ডি-বক্সের কাছাকাছি থেকে নেয়া ফ্রি-কিকে বল খুঁজে পায় জাল। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা পায় লিড।

Reneta

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডি পলের দূরহকোণ থেকে নেয়া শট ঠেকান প্রতিপক্ষ গোলরক্ষক। ব্যবধান দ্বিগুণ না হলেও ঘরের মাঠে আলবিসেলেস্তেরা জয় নিয়েই মাঠ ছাড়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপ বাছাইআর্জেন্টিনাইকুয়েডরমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT