চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডি মারিয়াকে হত্যার হুমকিদাতারা গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৩ পূর্বাহ্ণ ২৮, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার অ্যাঙ্গেল ডি মারিয়া ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছিল অজ্ঞাত দুর্বৃত্ত দল। চিরকুট বার্তায় জানিয়েছিল, রোজারিওতে বিশ্বজয়ী ফুটবলার ফিরলে পরিবারের একজনকে হারাতে হবে। দেশটির ফেডারেল পুলিশ এবং তদন্ত ও অপরাধীদের তথ্য সংগ্রহে পুলিশের বিশেষায়িত ইউনিট পিডিআই তিন হুমকিদাতাকে গ্রেপ্তার করেছে।

কর্তৃপক্ষ প্রথমে সেই গাড়িটি খুঁজে পায়, যেটিতে চড়ে অপরাধীরা ভ্রমণ করেছিল। গ্রেপ্তারকৃতদের একজন পাবলো অ্যাকোটোর বিরুদ্ধে মাদক পাচারের তদন্ত চলছে। তিনি স্বীকার করেন, হুমকি দেয়ায় তাকে সহযোগিতা ছিলেন সারা বেলেন গুতিরেজ ও গ্যাব্রিয়েল ইসমায়েল পাস্তোরে। আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তামন্ত্রী পাত্রিসিয়া বুলরিখ বিষয়টি নিশ্চিত করেন।

গত সোমবার দুপুর আড়াইটায় অপরাধীরা একটি গাড়িতে উঠে ফুনেস এলাকায় মিরাফ্লোরেস কান্ট্রি হাউসের সামনে একটি নাইলনের চিরকুট ছুঁড়ে ফেলে। তাতে ডি মারিয়া ও পরিবারের হুমকি পাওয়ার বিষয়টির উল্লেখ ছিল।

চিরকুটে লেখা ছিল, ‘আপনার ছেলে অ্যাঙ্গেলকে বলুন, যেন রোজারিওতে আর ফিরে না আসে, যদি ফিরে আসে আমরা তোমাদের পরিবারের একজন সদস্যকে খুন করে ফেলব। পুয়ারোও (সান্তা ফের গভর্নর) তোমাকে বাঁচাতে পারবে না। আমরা শুধু কাগুজে বার্তাই ফেলে যাই না, আমরা বুলেট আর লাশও ফেলে যাই।’

স্থানটিতে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা জানান, গাড়িটি দ্রুতবেগে বেরিয়ে যাওয়ার সময় চারবার গুলির আওয়াজ তারা শুনেতে পান। ধূসর রঙের রেনাল্ট মডেলের সেই গাড়ি পরে সান্তা ফে পুলিশ রাস্তায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

Reneta

জাতীয় নিরাপত্তামন্ত্রী পাত্রিসিয়া বুলরিখ আর্জেন্টিনার এক সংবাদমাধ্যমকে বলেছেন, আমরা মনে করি সমর্থকদের মধ্যে ঝামেলার সঙ্গে হুমকির সম্পর্ক আছে। কারণ ডি মারিয়া বলেছেন, রোজারিও সেন্ট্রালের হয়ে আবারও খেলতে চান।

বেনফিকার সাথে ডি মারিয়ার চুক্তি ৩০ জুন শেষ হবে। যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা শুরু হবে ২০ জুন। টুর্নামেন্ট শেষে তিনি আর্জেন্টিনায় ফিরবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাগ্রেপ্তারডি মারিয়ারোজারিওলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজীর আহমেদ: ক্ষমতার শীর্ষ থেকে দুর্নীতির আসামি

জুন ১৪, ২০২৬

যেভাবে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর

জুন ১৪, ২০২৬

শরিফুলের ৬ উইকেটে রোমাঞ্চ, হোয়াইটওয়াশ হল না

জুন ১৪, ২০২৬

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের ‘অসম্মতি’

জুন ১৪, ২০২৬

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT