চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হত্যার হুমকি পেয়েও মাঠে দুর্দান্ত ডি মারিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দলের ডি মারদিয়া মাঠে উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পিছিয়ে পড়েও আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টারিকাকে সহজেই হারিয়েছে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়নদের ৩-১ গোলের জয়ের দিন দলটির হয়ে সমতাসূচক গোলটি করেন অ্যাঙ্গেল ডি মারিয়া। গোটা ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন। অথচ পরিবারসহ হত্যার হুমকি মাথায় নিয়েই খেলে গেছেন এ তারকা ফরোয়ার্ড।

এক গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা আলবিসেলেস্তেরা ৫২ মিনিটে সমতায় ফেরে। ডি বক্সের কিছুটা বাইরে থেকে ফ্রি কিকে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন বিশ্বজয়ী তারকা ডি মারিয়া।

লস অ্যাঞ্জেলসের মেমোরিয়াল স্টেডিয়ামে বুধবার ম্যাচটিতে তার গোলটিই একমাত্র ঝলক ছিল না। এদিন তিনি নেন মোট পাঁচটি শট, যার ভেতর তিনটি লক্ষ্য বরাবর রাখতে সক্ষম হন।

Banglabid

আলোচনায় আছে আর্জেন্টিনায় ছেলেবেলার ক্লাব সেন্ট্রালে ফিরে ডি মারিয়া ক্যারিয়ারের ইতি টানবেন। তার আগে জন্মস্থান রোজারিওতেই তারকা মিডফিল্ডার ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্ত দল। চিরকুট বার্তায় জানিয়েছে, আর্জেন্টিনার এই শহরে ফিরলে পরিবারের একজনকে হারাতে হবে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ডি মারিয়ার রোজারিও বাড়ির সামনে সোমবার ভোরে একটি প্লাস্টিকের ব্যাগ ছুঁড়ে ফেলা হয় গাড়ি থেকে। ব্যাগের ভেতর চিরকুটে লেখা ছিল, ‘আপনার ছেলে অ্যাঙ্গেলকে বলুন, যেন রোজারিওতে আর ফিরে না আসে, যদি ফিরে আসে আমরা তোমাদের পরিবারের একজন সদস্যকে খুন করে ফেলব। পুয়ারোও (সান্তা ফের গভর্নর) তোমাকে বাঁচাতে পারবে না। আমরা শুধু কাগুজে বার্তাই ফেলে যাই না, আমরা বুলেট আর লাশও ফেলে যাই।’

বিশ্বের বৃহত্তম কৃষি-বন্দর কেন্দ্রগুলোর একটি রোজারিও। শহরে গড়ে উঠেছে মাদক পাচারকারী বিশাল এক গোষ্ঠী। তাদের মধ্য থেকে কেউ এমন বার্তা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। চিরকুট পাওয়ার পর পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Reneta

রোজারিওতে মাদক কারবারিদের সহিংসতা বেড়ে যাওয়ায় পরিবারের নিরাপত্তা নিয়ে গত সপ্তাহে উদ্বেগ প্রকাশ করেছিলেন ডি মারিয়া। বিশ্বকাপজয়ী তারকা বলেছিলেন, বিষয়টি ভবিষ্যতে তার রোজারিও সেন্ট্রালে ফেরার ক্ষেত্রে প্রভাবিত করতে পারে। বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে যুক্তরাষ্ট্র সফরে থাকায় চিরকুটে হুমকির ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেননি ৩৬ বর্ষী তারকা।

২০০৫ সালে রোজারিও সেন্ট্রালের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন বিশ্বকাপজয়ী ডি মারিয়া। সেখান থেকে পাড়ি জমান ইউরোপে। বেনফিকা থেকে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি, জুভেন্টাস হয়ে গত জুলাইয়ে আবারও নাম লেখান বেনফিকায়। পর্তুগিজ ক্লাবটির সঙ্গে ৩৬ বর্ষী তারকার চুক্তি শেষ হচ্ছে আগামী জুনে। এরপর তিনি ছেলেবেলার ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরবেন বলে কথা চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকোস্টারিকাডি মারিয়ামেমোরিয়াল স্টেডিয়ামযুক্তরাষ্ট্ররোজারিওলস-অ্যাঞ্জেলসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেষ ম্যাচেও অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ

পরবর্তী

বন্যহাতির আক্রমণে নিহত ১

পরবর্তী

বন্যহাতির আক্রমণে নিহত ১

চিকিৎসকদের মনোভাব উদযাপন, হাসপাতাল প্রবেশদ্বার সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনামূল্যে চিকিৎসা মেলে বেসরকারি হাসপাতালে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরও ১৬ লাখ হাম-রুবেলার টিকা দেবে সরকার

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

আগস্ট ১৮, ২০২৬

সাবেক এমপি ইকবালের চেম্বার দুদকের সিলগালা, শত শত দলিল-চেকবই জব্দ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিলুপ্ত হচ্ছে র‍্যাব, কী আছে সরকারের পরিকল্পনায়

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT