চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শতবর্ষের বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা-উরুগুয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপ ট্রফি ও ফুটবল মাঠে রাখা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ ফুটবলের ২০৩০ আসর আয়োজন করতে চায় লাতিন আমেরিকার চার দেশ আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে ও প্যারাগুয়ে। কয়েক বছর ধরে আলোচনা চললেও এবার আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে আবেদন করেছে দেশগুলো।

আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন এক অনুষ্ঠানে চার দেশের ফুটবল কর্তাদের নিয়ে কনমেবল সভাপতি আলেজান্দ্রো ডোমিনগুয়েজের উপস্থিতিতে শতবর্ষের বিশ্বকাপ আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তাবনার কথা জানিয়েছে।

১৯৩০ সালে প্রথমবার আয়োজিত বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক ছিল উরুগুয়ে। ১০০ বছর পূর্তির বিশ্বকাপ প্রসঙ্গে কনমেবল সভাপতি ডোমিনগুয়েজ বলেছেন, ‘২০৩০ বিশ্বকাপ সাধারণ কোনো বিশ্বকাপ নয়, এটি শতবর্ষী বিশ্বকাপ হিসেবে উদযাপনের দাবি রাখে। যারা প্রথম বিশ্বকাপের আয়োজন করেছিল, তাদেরকে আরও একবার সুযোগ দিয়ে ফিফা মহত্ত্বের পরিচয় দিতে পারে।’

Banglabid

২০১৭ সালে প্রাথমিকভাবে আর্জেন্টিনা ও উরুগুয়ে ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন করতে চাইলে পরে সঙ্গে যোগ দেয় লাতিন আমেরিকার দুই দেশ চিলি ও প্যারাগুয়ে।

বিশ্ব আসরের মতো বড় আয়োজন আগে কখনও করেনি প্যারাগুয়ে। এমনকি চার দেশের যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের নজিরও নেই।

ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার সমর্থনে স্পেন, পর্তুগাল ও ইউক্রেনও যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায়। দৌড়ে মিশর, গ্রীস ও সৌদি আরবও আছে যৌথভাবে ফুটবল মহাযজ্ঞের আয়োজনের চাহিদায়। শতবর্ষের বিশ্বকাপ কোন দেশে হবে তা জানতে অপেক্ষা করতে হবে ২০২৪ সালের ফিফা কংগ্রেস পর্যন্ত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাউরুগুয়েচিলিপ্যারাগুয়েফিফাবিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে দুই ছেলে প্রাণ হারানোর পর দিশেহারা বাবা সেকান্দার আলী

‘বাবা, ভাত খেতে আসো তাড়াতাড়ি… কেউ বলবে না’

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীসহ ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ইরানেরই থাকবে: ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

সামিটের গ্যাস সরবরাহ শুরু, শিল্প ও বিদ্যুতে মিলবে স্বস্তি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT