চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের টিকিট পেল মেসির আর্জেন্টিনা

ফুটবল বিশ্বআসর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২২ পূর্বাহ্ণ ২৬, মার্চ ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে, বিশ্বকাপের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সময় ভোর ছয়টায় ব্রাজিলের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। ম্যাচে নামার আগে দারুণ সুসংবাদ পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলটি। মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপে খেলার টিকিট হাতে পেয়েছেন মেসি-মার্টিনেজরা।

২০২৬ সালে হতে চলা বিশ্বকাপে চতুর্থ দল হিসেবে আনুষ্ঠানিকভাবে মূলপর্বে পা রেখেছে আর্জেন্টিনা। উরুগুয়ে ও বলিভিয়ার ম্যাচ গোলশূন্য ড্র হওয়ার পর ব্রাজিলের বিপক্ষে নামার আগেই পয়েন্ট টেবিলে সুখবর এসেছে মেসিদের কাছে। আর্জেন্টিনার বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হওয়ার বিষয়টি জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তে।

উরুগুয়ে-বলিভিয়ার ম্যাচ ড্র হওয়ার পর লাতিন অঞ্চলে আর্জেন্টিনার শীর্ষ ছয়ে থেকে বিশ্বকাপে খেলাটা নিশ্চিত হয়ে গেছে। কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্ব টেবিলে শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১৩ ম্যাচে ২৮। উরুগুয়ে ম্যাচ ড্রয়ের পর সাতে থাকা বলিভিয়ার পয়েন্ট ১৪ ম্যাচে ১৪। অর্থাৎ, আর্জেন্টিনা বাকি সব ম্যাচ হেরে বসলে ও শীর্ষ ছয়ের বাইরে থাকা বলিভিয়া বাকিসব ম্যাচে জিতে গেলেও আর মেসিদের পেছনে ফেলতে পারবে না।

আলবিসেলেস্তেদের বিশ্বকাপের টিকিট কাছাকাছি ছিল। তারা আগেই জানতো ব্রাজিলের বিপক্ষে ড্র করলেই হাতে আসবে টিকিট। তার আগেই সুখবর আগাম করল উরুগুয়ে-বলিভিয়ার ম্যাচ।

২০২৬ বিশ্বকাপের টিকিটে প্রথম দল হিসেবে নাম লিখিয়েছে জাপান। তারপর নিউজিল্যান্ড, ইরানও কেটে ফেলেছে যুক্তরাষ্ট্রের টিকিট। এরপর ব্রাজিল ম্যাচের ঠিক আগে আগে বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাউরুগুয়েকানাডা লিড স্পোর্টসবলিভিয়াবাফুফেবাংলাদেশব্রাজিলমেক্সিকোলিড স্পোর্টসহামজা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্পের সফরের আগে লস অ্যাঞ্জেলেসের গলফ ক্লাবে সশস্ত্র ব্যক্তি আটক

আগস্ট ৫, ২০২৬

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT