ফুটবল

আর্জেন্টিনা ফুটবলের সভাপতির ছেলেকে লাল কার্ড, চাকরি গেল রেফারির

ফুটবল ম্যাচে রেফারির লাল কার্ড দেখানোর মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল ম্যাচে রেফারির লাল কার্ড দেখানোর সময় খেলোয়াড় ও কর্মকর্তাদের উত্তেজনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আর্জেন্টিনার ফুটবলে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে রেফারির এক সিদ্ধান্ত ঘিরে। দেশের শীর্ষ রেফারিদের একজন নিকোলাস লামোলিনাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। কারণ ইঙ্গিত করছে একটি লাল কার্ডের দিকে। তিনি যে লাল কার্ড দেখিয়েছেন এমন একজনকে, যিনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিয়ে তাপিয়ের ছেলে ইভান তাপিয়ে।

আর্জেন্টিনার লিগে বোকা জুনিয়র্সের বিপক্ষে বাররাকাস সেন্ট্রালের ম্যাচে সোমবারের ঘটনা। ম্যাচের ১৩ মিনিটের মধ্যে লামোলিনা দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে অধিনায়ক ইভান তাপিয়েকে মাঠের বাইরে পাঠান। তাতে ১০ জনের দলে রূপ নেয় বাররাকাস সেন্ট্রাল। সেখান থেকে শুরু বিতর্ক।

লাল কার্ড দেখানোর দুদিন পর চাকরি হারিয়েছেন ওই রেফারি। পরের ম্যাচে লামোলিনার পারফরম্যান্স ‘সন্তোষজনক নয়’ দেখিয়ে বরখাস্ত করা হয়েছে। যাকে আর্জেন্টিনা অ্যাসোসিয়েশনের প্রভাব খাটানো বলছে দেশটির গণমাধ্যম।

বিষয়:আর্জেন্টিনা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইভান এএফএ বোকা জুনিয়র্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…