চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির রেকর্ডময় জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৭ পূর্বাহ্ণ ২৩, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

আলজেরিয়া ম্যাচে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেও লিওনেল মেসি শো দেখল বিশ্ব। ডালাসে আরও একটি হ্যাটট্রিক পেতে পারতেন আর্জেন্টাইন কিংবদন্তি, যদি পেনাল্টি মিস না হত। অষ্টম মিনিটের সেই হোঁচট মেসি পুষিয়ে দিলেন বাঁ পায়ের জাদুতে। অস্ট্রিয়ার জালে জোড়া গোল করে আর্জেন্টিনাকে পৌঁছালেন নকআউটে, এক ম্যাচ হাতে রেখে। সেই রেকর্ডও গড়লেন, মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে ১৮ গোল নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক এখন ৩৮ বর্ষী কিংবদন্তি।

মেসি চলতি বিশ্বকাপের আগে বিশ্বমঞ্চে ২৬ ম্যাচে করেছেন ১৩ গোল। আলজেরিয়ার বিপক্ষে নেমে বিশ্বকাপে তার ২৭তম ম্যাচে হ্যাটট্রিক করে নাম লেখান ক্লোসার সঙ্গে, ২৪ ম্যাচে ১৬টি গোল করে বিশ্বকাপের সর্বোচ্চের শীর্ষে ছিলেন এতদিন তিনি। ২৮তম ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম গোলটি করে ক্লোসাকে ছাড়িয়ে যান মেসি। এরপর দ্বিতীয় গোলটি করে নিজের রেকর্ড আরও বাড়ালেন আর্জেন্টাইন কিংবদন্তি। সব মিলিয়ে বিশ্বকাপে মেসির গোল সংখ্যা দাঁড়াল ১৮টিতে, চলতি বিশ্বকাপে দুই ম্যাচে ৫টি।

পাশাপাশি ক্লোসার আরও একটি রেকর্ডও ছাড়িয়ে গেছেন। বিশ্বকাপে ২৮ ম্যাচ খেলে মেসির জয়ের সংখ্যা ১৮টি। যা সর্বকালের সর্বাধিক বিশ্বকাপ ম্যাচ জয়ের রেকর্ড। এরআগে আলজেরিয়া ম্যাচে জিতে ক্লোসা ১৭ জয়ের রেকর্ডে ভাগ বসান।

Banglabid

এছাড়া আরও একটি কীর্তিতে ভাগ বসালেন মেসি। বিশ্বকাপে টানা ৬ ম্যাচে গোল করে ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জর্জিনহোর ৬ ম্যাচে গোলের রেকর্ডে নাম লেখান।

ডালাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটে আক্রমণে যায় আর্জেন্টিনা। বল নিয়ে অস্ট্রিয়ার ডি বক্সের ভেতরে ঢুকে পড়েন লৌতারো মার্টিনেজ। অস্ট্রিয়া মিডফিল্ডার জাভের শ্লাগার এবং ডিফেন্ডার স্টেফান পসখ ট্যাকল করেন। ইন্টার মিলান তারকা পড়ে যান। রেফারি প্রথমে ফাউলের বাঁশি না দিলেও পরে ভিএআর এর সাহায্য নেন। শেষ অবধি পেনাল্টির পায় বিশ্বচ্যাম্পিয়নরা। তবে সুযোগ হাতছাড়া করেন মেসি। গোলপোস্টের ডানদিকে বাইরে পাঠিয়ে দেন আর্জেন্টিনা কিংবদন্তি।

এরপর অস্ট্রিয়া চাপ তৈরি করলেও কোনো আক্রমণ করতে পারেনি। ম্যাচের ১৮তম মিনিটে ফের সুযোগ পায় আর্জেন্টিনা। মার্টিনেজ বল বাড়ান মেসির দিকে। মেসি শট নেন গোলবারের দিকে। তবে আলেকজান্ডার শ্লাগারের পায়ে লেগে রক্ষা পায় অস্ট্রিয়া। আরও একটি সুযোগ হারায় আলবিসেলেস্তেরা।

Reneta

২৩ মিনিটে আক্রমণ তৈরি করে অস্ট্রিয়া। স্টেফান পসখ ক্রস বাড়ান পল ভানারকে উদ্দেশ্য করে। তবে ক্রিস্টিয়ান রোমেরো হেডে তা প্রতিহত করেন। ফিরতি বল পেলেও সেটাও ফেরান টটেনহ্যাম ডিফেন্ডার। কর্নার পায় অস্ট্রিয়া, মার্সেল সাবিৎজারের নেয়া কর্নার কোনো চাপ তৈরি করতে পারেনি।

৩২ মিনিটে আক্রমণ তৈরি করে আর্জেন্টিনা। অস্ট্রিয়ার দুজনকে কাটিয়ে এনজো ফার্নান্দেজকে একটি বল হালকা করে দেওয়ার চেষ্টা করেন মেসি। তবে বল চলে যায় গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগার বলটি সরাসরি মেসির কাছেই ফিরিয়ে দেন। মেসি শট নিলেও নিকোলাস সাইভাল্ড তা ঠেকিয়ে দেন।

৩৮ মিনিটে লিড পায় আর্জেন্টিনা। থিয়েগো আলমাদা বল নিয়ে আক্রমণে যান। বাঁ দিকে ফাকুন্দো মেদিনার দিকে বল বাড়িয়ে দেন। সেখান থেকে মেদিনা বল বাড়ান আলমাদার দিকে, আলমাদা বল ছেড়ে দেন মেসিকে। প্রথম স্পর্শেই ডানদিকের নিচের কোণায় স্লাইড করে বল পাঠিয়ে নিজের ১৭তম বিশ্বকাপ গোলটি করেন আর্জেন্টাইন কিংবদন্তি। তাতে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে মিরোস্লাভ ক্লোসাকে। পরে লিড ধরে রেখে বিরতিতে যায় লিওনেল স্কালোনির শিষ্যরা।

৫২ মিনিটে কনরাড লাইমারকে ফাউল করেন রোমেরো। ডি বক্সের বাম দিকে কোনাকুনি ফ্রি কিক পায় অস্ট্রিয়া। সাবিৎজার দারুণ শট নেন, তবে গোলবারে ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। অসাধারণ ভাবে তা ঠেকিয়ে দেন। লিড অটুট থাকে আর্জেন্টিনার।

৭৪ মিনিটে দ্বিতীয় গোলটি পেতে পারত আলবিসেলেস্তেরা। তবে ভাগ্য সহায় হয়নি। কর্নার থেকে দারুণভাবে ডি বক্সে বল পাঠান মেসি। ফাঁকা জায়গায় বল পান নিকো গঞ্জালেস। হেড করেন ঠিকঠাকই, তবে বল বেরিয়ে যায় পোস্টের একদম কাছ দিয়ে।

৮৬ মিনিটে আরও একটি সুযোগ হাতছাড়া হয় গতআসরের চ্যাম্পিয়নদের। নিকো গঞ্জালেস বল নিয়ে এগিয়ে যান অস্ট্রিয়া ডি বক্সে। হালকা ভাসিয়ে জাল মুখে বল মারেন, তবে কেভিন ডানসো আটকে দেন। ফিরতি বল পান এনজো ফের্নান্দেজ, তার শটটিও প্রতিহত হয়।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল শোধের সুযোগ পেয়েছিল অস্ট্রিয়া। সাবিৎজারের নেয়া ফ্রিক থেকে ডি বক্সে বল পেয়ে গোলবার মুখে হেড করেন প্যাট্রিক ভিমার। তবে গোলবারের বাইরে দিয়ে বল চলে যায় সুযোগ হারায় তারা।

মেসি নিজের রেকর্ড আরও বাড়ালেন! শুরুটা যেমন ছিল অসাধারণ, শেষটাও তেমনই অসাধারণ। মেসি বাঁদিকে আলভারেজের দিকে বল বাড়িয়ে দেন, যার প্রথম শটটি সেভ হয়ে যায়। মেসি বলটা তুলে নেন, তার প্রথম প্রচেষ্টাটি ব্লক হয়ে যায়, কিন্তু ফলো-আপ শটে তিনি গোলপোস্টের মাঝখানে বল জড়িয়ে দেন। বিশ্বকাপে গোলের সংখ্যা দাঁড়াল ১৮, আর্জেন্টিনার স্কোর ২-০, আর খেলাটাই শেষ।

এর মিনিট তিনেক পর ফের মেসি শো। মধ্যমাঠ থেকে বল টেনে নিয়ে বাঁদিকে আলভারেজের দিকে বল বাড়িয়ে দেন মেসি। অস্ট্রিয়া ডিফেন্ডারের গায়ে লেগে আলভারেজের শট প্রতিহত হয়। ফিরতি বল পান মেসি। এক ডিফেন্ডারকে কাটিয়ে তার নেয়া শটটি ঠেকান আরেক ডিফেন্ডার। আবারও আবারও ফিরতি বল পেয়ে মেসির শট জালে। ২-০তে এগিয়ে যায় আর্জেন্টিনা। এই গোলের মধ্য দিয়ে মেসির গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৮টিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রিয়াআর্জেন্টিনাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT