চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই: পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ অপরাহ্ণ ১৬, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপে গ্রুপপর্বে মুখোমুখি হতে চলেছে ফুটবল বিশ্বের দুই ভিন্ন মেরুর দল আর্জেন্টিনা ও আলজেরিয়া। কাগজে-কলমে লাতিন আমেরিকার আর্জেন্টিনা এগিয়ে থাকলেও পরিসংখ্যান বলছে, সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই আফ্রিকার শক্তিশালী আলজেরিয়াকে।

মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে গ্রুপ ‘জে’র ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লড়াইয়ের আগে দেখে নেয়া যাক দুদলের পরিসংখ্যানের খতিয়ান।

পরিসংখ্যান বলছে, আর্জেন্টিনা ও আলজেরিয়া আগে মাত্র একবারই মুখোমুখি হয়েছে। প্রীতি ম্যাচে দুদলের দেখা হলেও সেটির দীর্ঘ ১৯ বছর পর তাদের লড়াই হবে বিশ্বমঞ্চে।

দুদলের একমাত্র সাক্ষাতের স্মৃতিটি ২০০৭ সালের জুনের। স্পেনের বার্সেলোনার ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ৪-৩ গোলে আলজেরিয়াকে পরাজিত করেছিল। সেই রোমাঞ্চকর ম্যাচে আলবিসেলেস্তেদের তৎকালীন তরুণ তারকা লিওনেল মেসি জোড়া গোল করেছিলেন। বাকি দুটি গোল করেছিলেন কার্লোস তেভেজ ও এস্তেবান ক্যাম্বিয়াসো।

ইতিহাস ও সামর্থ্যের বিচারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা এগিয়ে, তবুও আলজেরিয়াকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী ফিফা র‍্যাঙ্কিংয়ের ২৭ নম্বরে থাকা আফ্রিকার দেশটি।

সাম্প্রতিক ফর্মে অবশ্য বেশ এগিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে তারা আইসল্যান্ড ও হন্ডুরাসকে হারিয়ে আত্মবিশ্বাসী। ফিফা র‍্যাঙ্কিংয়েও শীর্ষস্থানে রয়েছেন মেসি-মার্টিনেজরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাআলজেরিয়াকানসাসফিফাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিলিড ২০২৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT