চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের আগে আবুধাবিতে অনুশীলন করবে আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ০২, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

অর্থ, খ্যাতি, ক্লাব শিরোপা, রেকর্ড ব্যালন ডি’অর- কি নেই ঝুলিতে? এতকিছুর পরও প্রতিপক্ষ সমর্থকদের অভিযোগের তীরে বিদ্ধ হতে হয় তাকে। কেননা লিওনেল মেসির আজন্ম আক্ষেপের আরেক নাম বিশ্বকাপ। সমালোচনার জায়গাও ওটাই, তিনি বিশ্বকাপ জেতাতে পারেননি। আসছে কাতার আসরে তিনি শিরোপা লড়াইয়ে নামবেন আরও একবার, হয়ত শেষবারও! নামার আগে আবুধাবিতে অনুশীলন করবে মেসির আর্জেন্টিনা।

ইতালির বিপক্ষে ফিনালিস্সিমা জয়ের পর ইংল্যান্ডে বসেই আবুধাবিতে অনুশীলনের পরিকল্পনা সাজিয়ে ফেলেছে আলবিসেলেস্তে দল। কাতার বিশ্বকাপ সামনে রেখে আবুধাবিতে অনুশীলন ক্যাম্প করবেন মেসি-ডি মারিয়ারা। এ ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও আবুধাবি স্পোর্টস কাউন্সিল। মেসিদের অনুশীলন ক্যাম্প ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আবুধাবি স্পোর্টস কাউন্সিলের সাধারণ সম্পাদক আল আওয়ানি।

‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে অংশীদারিত্বের চুক্তিতে আমরা অভিভূত। কারণ আমরা বিভিন্ন ধরনের বিশ্বমানের ক্রীড়া ইভেন্ট আয়োজনের জন্য হটস্পট হিসেবে আবুধাবির বৈশ্বিক মর্যাদা বাড়াচ্ছি। আর্জেন্টিনা বিশ্বের শীর্ষস্থানীয় ফুটবল দেশগুলোর একটি। যারা ডিয়েগো ম্যারাডোনা এবং লিওনেল মেসির মতো কিংবদন্তি তৈরি করেছে। আবুধাবিতে তাদের অনুশীলন ক্যাম্প আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

কাতার বিশ্বকাপে গ্রুপ সি-তে মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরবের বিপক্ষে নামবে আর্জেন্টিনা। কাতারে যাওয়ার পূর্বে আবুধাবিতে অনুশীলনে ব্যস্ত সময় পার করবে মেসির দল। ঠিক কবে এই অনুশীলন ক্যাম্প করবে এবং সময়-সূচি কি তা জানানো হয়নি। তবে মেসিদের অনুশীলন দেখতে পাবেন মুখিয়ে থাকা আবুধাবিতে অবস্থানরত সমর্থকরা।

‘কাতার বিশ্বকাপের আগে আবুধাবিতে আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্প নিবিড়ভাবে দেখার সুযোগ পাবেন ফুটবলভক্তরা। বিশ্বকাপের অন্যতম আকর্ষণ তারা। সারাবিশ্বে তাদের একটি বড় ফ্যানবেস রয়েছে। আন্তর্জাতিক মিডিয়া ঘনিষ্ঠভাবে তাদের পর্যবেক্ষণ করবে। আমরা তাদের আয়োজক হতে পেরে সম্মানিত। আমরা সমস্ত আর্জেন্টাইন সমর্থকদের আবুধাবিতে স্বাগত জানাই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবুধাবিআর্জেন্টিনাকাতার বিশ্বকাপ-2022মেসিম্যারাডোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এক ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

জুলাই ১৮, ২০২৬

মেসির কাছে জানতে চাইলাম, বিশ্বকাপ জিতলে আরও কিছু বছর খেলবেন?

জুলাই ১৮, ২০২৬

ফুটবল নিয়ে এই ৩ সিনেমা অবশ্যই দেখা উচিত!

জুলাই ১৮, ২০২৬

সৌদি লিগে কার্যকর রোনালদো, বিশ্বকাপের জন্য নয়: রোনাল্ডো

জুলাই ১৮, ২০২৬

ফাইনালে থাকছেন ট্রাম্প, চ্যাম্পিয়নদের তুলে দেবেন ট্রফি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT