বাংলাদেশ

আগামীকাল যেসব এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে

শিক্ষার্থীরা স্কুলে দাঁড়িয়ে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীরা স্কুলে দাঁড়িয়ে অনুশীলন করছে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশে চলমান তাপদাহের কারণে আগামীকাল সোমবার ২৯ এপ্রিল ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সাথে পরামর্শক্রমে এ সিদ্ধান্তের কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়।

তবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে সেসব শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ চাইলে খোলা রাখতে পারবে।

আগামীকাল পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বিষয়:তীব্র তাপদাহশিক্ষা মন্ত্রণালয়শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…