চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহিনীর কারণেই এ আর রহমানের বিচ্ছেদ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২৪
বিনোদন
A A
মোহিনী ও আর রহমানের ছবি, সঙ্গীত ও ব্যক্তিগত জীবন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুদিন ধরেই শোবিজ দুনিয়ায় আলোচনায় বিশ্বসংগীতের কিংবদন্তী মিউজিশিয়ান এ আর রহমানের বিচ্ছেদ! সায়রা বানুর সাথে ২৯ বছরের দাম্পত্য জীবনের প্রান্তে এসে হঠাৎ কী এমন ঘটলো, যে কারণে এমন কঠোর সিদ্ধান্ত! শুধুই কি মনমালিন্য, নাকি তাদের মধ্যে ঢুকে গেছে তৃতীয় কোনো ব্যক্তি? এমন আরো বহু গুঞ্জন এখন বাজারে!

এরমধ্যে সেই গুঞ্জন দ্বিগুণ উস্কে দিলেন এ আর রহমানের দলের বেজ গিটারিস্ট মোহিনী দে! কারণ, রহমানের বিচ্ছেদের ঘোষণার ঘণ্টা কয়েক পরেই মোহিনী নিজের বিচ্ছেদের ঘটনাটিও বিবৃতি দিয়ে সামনে এনেছেন!

আর এ কারণেই বহু মানুষ, দুই দুইয়ে চার মেলাচ্ছেন! সন্দেহ করছেন, তাহলে কি মোহিনীর সঙ্গে রহমানের কোনো সম্পর্ক চলছে?

Banglabid

এসব প্রশ্নের উত্তর পাওয়া গেল এবার! রহমান ও মোহিনীকে জড়িয়ে বিতর্ক শুরু হতেই এবার মুখ খুললেন রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ। সংবাদমাধ্যমকে তিনি জানালেন, “এসব বিতর্কের কোনও অর্থ নেই। মোহিনীর ডিভোর্সের সঙ্গে রহমান ও সায়রার ডিভোর্সের কোনও সূত্র নেই। এটা তাদের একেবারে নিজস্ব সিদ্ধান্ত। তাই অযথা বিতর্ক না করাই ভালো।”

এখানেই শেষ করলেন না আইনজীবী বন্দনা। বললেন,“প্রত্য়েকটি দীর্ঘ বিবাহিত জীবনই ওঠা-পড়ার মধ্য়ে দিয়ে এগিয়ে চলে। আমি খুবই খুশি তারা খুব সচেতনভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই বিচ্ছেদ একেবারেই খারাপ বৈবাহিক জীবনের ফল নয়। সায়রা ও রহমান দুজনেই দুজনকে সম্মান করেন।”

২৯ বছরের মোহিনী দে কলকাতার মেয়ে। রহমানের সঙ্গে দেশে-বিদেশে প্রায় ৪০ টি শোয়ে পারফর্ম করেছেন তিনি। ২০২৩ সালের আগস্ট মাসে নিজের অ্য়ালবামও প্রকাশ করেছেন। শোনা যায়, রহমানের খুবই পছন্দের শিল্পী তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এ আর রহমানকিংবদন্তীবলিউডরহমানলিড বিনোদনসংগীতসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬

সরকারি সেবায় দালালের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন তুলেছেন জাইমা রহমান

আগস্ট ১২, ২০২৬

‘পরিবেশের ভারসাম্য রক্ষা করাই আগামীর চ্যালেঞ্জ’

আগস্ট ১২, ২০২৬
বাংলাদেশের স্কুলের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটির বিষয়ে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভালো শিক্ষার্থী নয়, দুর্বল শিক্ষার্থীকে এগিয়ে নেওয়াই বড় অর্জন’

আগস্ট ১২, ২০২৬

পানিতে ডুবে চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT