চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপুর সঙ্গে সিনেমা করতে আপত্তি নেই বুবলীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

বেশীরভাগ দর্শক মনে করেন অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে দা-কুমড়ার সম্পর্ক! শাকিব খানের ব্যক্তিগত জীবনে অপুর সঙ্গে বুবলীকেও কাঠগড়ায় তোলেন দর্শকের একাংশ। তবে বুবলী এসবকে ‘শ্রেফ গুজব’ বলে এড়িয়ে গেছেন সবসময়।

এবার নায়িকা জানালেন, অপুর সঙ্গে তার কোনো শত্রুতা নেই। বরং সুযোগ এলে, ব্যাটে বলে মিললে একসঙ্গে কাজ করতে আপত্তি নেই।

সোমবার সন্ধ্যায় এফডিসিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অপুর সঙ্গে কাজ করতে আপত্তি নেই বলে জানান শবনম বুবলী।

প্রশ্ন ছিল, অপু বিশ্বাস ও বুবলীর যদি একসঙ্গে সিনেমা করার সুযোগ হয় বুবলী কী করবে? উত্তরে বুবলী বলেন, যদি তেমন সুযোগ আসে, সেটা সময়ই বলে দেবে। তবে গল্পের প্রয়োজনে অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করতেও আপত্তি নেই। যখন আমরা শিল্পীরা একসঙ্গে কাজ করি তখন আমাদের মধ্যে এমন কোনও বিষয় থাকে না। বাইরে থেকে মানুষ অনেক কিছু চিন্তা করেন, যা শ্রেফ গুজব।

শবনব বুবলী আরও বলেন, অপু বিশ্বাসের সঙ্গে আমার দেখাও হয় না। তাহলে তার সঙ্গে আমার রেষারেষি কেনো থাকবে! কিন্তু মানুষ মনে মনে বহু কথা ভেবে বসে থাকে। আমার কাছে ভালো গল্পের সিনেমা হলে সবার সঙ্গেই কাজ করার ইচ্ছে। শুরু থেকেই মানুষ ভাবতো আমি শাকিব খানের বাইরে করবো না, কিন্তু এখন ভালো ভালো সিনেমা পাচ্ছি বলে অন্যদের সঙ্গে কাজ করছি।

শাকিব খানের ‘বসগিরি’ সিনেমা দিয়ে সংবাদ পাঠিকা থেকে নায়িকা হন বুবলী। এরপর একে একে এক ডজনের মতো সিনেমায় শাকিবের সঙ্গে কাজ করেন বুবলী। পরবর্তীতে শাকিবের সঙ্গে দাম্পত্যজীবন প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। ভেঙে যায় শাকিব-অপু জুটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসঅভিনয়অভিনেতাএফডিসিজয়বিচ্ছেদবুবলীলিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জুন ২৯, ২০২৬

শহীদ মিনারে সর্বজনের শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

জুন ২৯, ২০২৬
জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর

জুন ২৯, ২০২৬

ব্রাজিল-জাপান লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুন ২৯, ২০২৬

জার্মানির বিপক্ষে ‘জীবনের সেরা সুযোগ’ কাজে লাগাতে চায় প্যারাগুয়ে

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT