চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালতের সাক্ষ্যের সময় পেছাতে চান ভিনিসিয়াস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ২৭, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

গত মৌসুমের শেষদিকে এসে ভ্যালেন্সিয়ার মাঠে বর্ণবাদের শিকার হন ভিনিসিয়াস জুনিয়র। ঘটনার জেরে বিশ্বজুড়ে শুরু হয় তোলপাড়। প্রেক্ষিতে মামলাও করেন ব্রাজিলীয় ফরোয়ার্ড। ছুটির কারণে সেই মামলার সাক্ষ্য দেয়ার সময় স্থগিত করতে চান ভিনি।

গত ২১ মে ভ্যালেন্সিয়ার মাঠের সেই ঘটনার ভুক্তভোগী হিসেবে মঙ্গলবার ভিডিও কনফারেন্সে বিচারকের কাছে সাক্ষ্য দেয়ার কথা ভিনিসিয়াসের। জাতিগতভাবে হেনস্তার অভিযোগে যে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছিল, তার প্রমাণ বিশ্লেষণ করার জন্যই সেই সাক্ষ্য দেয়ার কথা।

মামলাটি নিয়ে ভ্যালেন্সিয়ার একটি আদালত গতমাসে তদন্ত শুরু করেছিলেন। তবে ফ্লোরিডার মিয়ামিতে অবকাশ যাপন করার কারণে মামলার সাক্ষ্য দেয়ার তারিখ পুনঃনির্ধারণের অনুরোধ করেছেন ২২ বর্ষী ফুটবলার।

গত ২৬ জানুয়ারি রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচের সময় শহরের একটি ব্রিজে ভিনিসিয়াসের কুশপুত্তলিকা পোড়ান কয়েকজন উগ্র-সমর্থক। ঘটনায় সংশ্লিষ্ট চারজনকে গ্রেপ্তার করে মাদ্রিদ পুলিশ। অভিযুক্ত প্রত্যেককে ৬০ হাজার পাউন্ড জরিমানা ও স্টেডিয়াম থেকে দুই বছরের নিষেধাজ্ঞা দেয় স্পেনের সহিংসতা বিরোধী কমিশন।

২১ মে ভ্যালেন্সিয়ার মাঠে বর্ণবাদী আচরণের সঙ্গে সম্পৃক্ত তিন ব্যক্তিকে পাঁচ হাজার পাউন্ড করে জরিমানা ও স্টেডিয়াম থেকে এক বছরের নিষেধাজ্ঞা দেয় সংস্থাটি।

ভ্যালেন্সিয়া থেকে সাতজনকে গ্রেপ্তারও করেছিল পুলিশ। তাদের নিয়ে তদন্ত চলছে। গ্রেপ্তার সকলেই ফৌজদারি অভিযোগের মুখোমুখি হতে হবে।

Reneta

এসবের জেরে বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে ২০২৪ সালের মার্চে স্পেনে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বর্ণবাদব্রাজিলভিনিসিয়াসভ্যালেন্সিয়ারিয়াললা লিগালিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবল এবং আমরা

জুলাই ৩, ২০২৬

৯২ বছরে প্রথম নকআউটে জয়ের দেখা পেয়ে সেরা ষোলোতে সুইজারল্যান্ড

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেড়েছে মুরগি, আলু, বেগুন ও কাঁচা মরিচের দাম

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্কুল ফিডিং কার্যক্রমে পচা ডিম শনাক্ত: দ্রুত ব্যবস্থার নির্দেশ

জুলাই ৩, ২০২৬

ডিএমপিতে উপকমিশনারসহ সাত কর্মকর্তার বদলি

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT