চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবার পাশে থাকলে অনেক স্বস্তি কাজ করে: সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৭ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
পরিবারের সঙ্গে সাকিব আল হাসান

পরিবারের সঙ্গে সাকিব আল হাসান

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শুরু থেকে ছন্দে ছিলেন না সাকিব আল হাসান। স্বরূপে ফিরেছেন তিনি। ব্যাট-বলের পারফরম্যান্সে একের পর এক ইতিহাস গড়ে চলেছেন বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার। টি-টুয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০ উইকেট ও ৭ হাজার রানের ‘ডাবল’ ছুঁয়েছেন। সাকিবের সঙ্গে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আছে পরিবারের সদস্যরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতই স্ত্রী ও তিন সন্তানের সঙ্গে ছবি পোস্ট করছেন। তার মতে, পরিবার কাছে থাকলে অনেককিছু সহজ হয়ে যায়।

সিপিএলে রোববার অ্যান্টিগা অ্যান্ড বারবুডার হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ম্যাচসেরা হয়েছেন ৩৮ বর্ষী সাকিব। প্রথম ওভারে রিজওয়ানকে ফেরানোর পর পরের ওভারে তুলে নেন আরও দুই উইকেট। ফেরান কাইল মেয়ার্স ও নাভিন বিদাইসিকে। সাকিবের উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৫০২টিতে। ব্যাট হাতে ১৮ বলে করেন ২৫ রান। ম্যাচসেরার পুরস্কারও ওঠে সাকিবের হাতে।

সিপিএলে প্রথম পাঁচ ম্যাচ মিলিয়ে চার ইনিংসে ৫ ওভার বোলিংয়ের সুযোগ পান সাকিব। নিতে পারেন শুধু ১ উইকেট। ক্রমেই বাড়তে থাকে ৫০০ উইকেটের অপেক্ষা। ৫০০ ও ৭ হাজার রানের ‘ডাবল’ স্পর্শ করে সাকিব বলেছেন, ‘এই অর্জনের পেছনে অনেক কঠোর পরিশ্রম রয়েছে। মাইলফলক স্পর্শ করতে পেরে আমি খুব খুশি। লম্বা ক্যারিয়ারে, যা অর্জন করতে পেরেছি, আমি খুশি।’

‘গত কয়েক ম্যাচে বেশি বোলিং করতে পারিনি। তাই কিছুটা নার্ভাস ছিলাম। পাশাপাশি খুব বেশি ওভার বোলিং না পাওয়ায় কিছুটা নেতিবাচকতাও কাজ করছিল। কারণ সাধারণত আমি আরও বেশি বোলিং করি। তবে এটা পুরোটা দলের জন্য। যখনই আমার সুযোগ আসবে, অবদান রাখার চেষ্টা করব।’

‘পরিবার সবসময়ই আমার সঙ্গে বিভিন্ন জায়গায় যেত। তবে তিন সন্তান নিয়ে, তাদের স্কুলের কারণে কঠিন হয়ে গেছে। তাদের এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে। তাই এখানে এসে থাকতে পারছে। এটি ভালো ব্যাপার। যখন বয়স বাড়তে থাকে, তখন পরিবার পাশে থাকলে অনেক স্বস্তি কাজ করে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসবাংলাদেশলিড স্পোর্টসসাকিবসিপিএলসেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT