আন্তর্জাতিক

কঙ্গোতে জাতিসংঘ বিরোধী বিক্ষোভ: ৫ জন নিহত

কঙ্গোতে জাতিসংঘ বিরোধী বিক্ষোভে সেনা ও জনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

কঙ্গোতে জাতিসংঘ বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া জনতা ও সেনাদের ছবি, যেখানে তারা একটি গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমাতে জাতিসংঘবিরোধী বিক্ষোভে অন্তত ৫জন নিহত ও প্রায় ৫০জন আহত হয়েছে। মঙ্গলবার বিক্ষোভের দ্বিতীয় দিন সহিংস হয়ে উঠলে এই হতাহতের ঘটনা ঘটে।

রয়টার্সের এক প্রতিনিধি দেখেছেন জাতিসংঘের শান্তিরক্ষী সদস্যরা দুই বিক্ষোভকারীকে গুলি করেছেন। তারা নিহত হয়েছে। বিক্ষোভকারীরা শান্তিরক্ষীদের লক্ষ্য পাথর ছুঁড়ে মারা এবং জাতিসংঘের একটি ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। কয়েকজন বিক্ষোভকারী জাতিসংঘ কর্মীদের বাড়িতে ঢুকে পড়ে।

সেনাবাহিনীর পাহারায় এসব কর্মীদের অন্য শহরে নিয়ে যাওয়া হয়েছে।

বিষয়:কঙ্গো জাতিসংঘ বিক্ষোভ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…