চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও সীমান্ত অভিযানের আশা করছেন পুতিন বিরোধী রুশ নেতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৯ পূর্বাহ্ণ ২৫, মে ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ইউক্রেনের হয়ে রাশিয়ান সীমান্ত অঞ্চলে অভিযান পরিচালনাকারী পুতিন বিরোধী রাশিয়ান কমান্ডার বলেছেন যে তার দল শীঘ্রই ইউক্রেন থেকে রাশিয়ার ভূখণ্ডে আরও অনুপ্রবেশ শুরু করবে।

আল জাজিরা জানিয়েছে, গতকাল বুধবার নিজেকে রাশিয়ান স্বেচ্ছাসেবক কর্পস (আরভিসি) এর কমান্ডার হিসেবে দাবিকারী ডেনিস কাপুস্টিন নামক এই পুতিন বিরোধী নেতা ইউক্রেনের সীমান্তে সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, “অপারেশন চলমান, প্রায় ৩০ জন যোদ্ধা ছদ্মবেশে আছে। আমাদের ভবিষ্যত পরিকল্পনা হল রাশিয়ার নতুন অঞ্চলগুলোতে প্রবেশ করা। আপনারা একটু ধৈর্য ধরুন, মাত্র কয়েকদিন অপেক্ষা করুন।”

তিনি আরও বলেন, “আমি প্রমাণ করতে চাই আমরা অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই করতে পারি আর পুতিনের ক্ষমতা সীমাহীন নয়। ইউক্রেনীয় কর্তৃপক্ষ আমাদের উৎসাহিত করেছে কিন্তু এই মিশনের জন্য অস্ত্র, সরঞ্জাম বা নির্দেশ দেয়নি।” কাপুস্টিন জানান বেলগোরোডের সহিংসতায় তার পক্ষের দুজন নিহত এবং ১০ জন আহত হয়েছে।

স্থানীয় রাশিয়ান মিডিয়া আজ বৃহস্পতিবার জানিয়েছে, এই হামলায় প্রায় ৫০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ২০০টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বেলগোরোডে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া কিছু বাসিন্দা এখনও ফিরে আসেনি। কর্তৃপক্ষ এই অঞ্চলের গ্রেভোরন জেলার রাস্তায় এবং ভবনগুলোতে ফেলে রাখা মাইন শনাক্ত করতে কাজ করছে।

ইউক্রেনে কর্মরত দুটি সশস্ত্র গোষ্ঠী কাপুস্টিনের আরভিসি এবং মিত্র ফ্রিডম অফ রাশিয়া লিজিয়ন গত সোমবার এবং মঙ্গলবার রাশিয়ায় অনুপ্রবেশের দায় স্বীকার করেছে। বেলগোরোডের আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ জানিয়েছেন, আন্তঃসীমান্ত হামলায় দুই জন মহিলা মারা গেছে এবং কমপক্ষে ১২ জন আহত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনরাশিয়ারাশিয়া-ইউক্রেন যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি যে যন্ত্রের মতো, স্কালোনিকে অবাক করে না

জুলাই ১১, ২০২৬

রোবোসাব-২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের নেতৃত্বে শ্রীমঙ্গলের অর্কপ্রতীক

জুলাই ১১, ২০২৬

বারবার হিন্দু নারীকে বিয়ে, আমিরের বিরুদ্ধে ভারতে বিক্ষোভ

জুলাই ১১, ২০২৬

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জুলাই ১১, ২০২৬

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT