চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো, শতাধিক গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৪ পূর্বাহ্ণ ২৬, এপ্রিল ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভে হাজারো ছাত্র-ছাত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েল বিরোধী বিক্ষোভের জেরে পুলিশের সাথে শিক্ষক এবং শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, গতকাল (২৫ এপ্রিল) বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বস্টনের এমার্সন কলেজে গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভকারীদের মধ্য থেকে ১০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় ৪ জন পুলিশ আহত হয়েছেন। তবে এই আঘাত প্রাণঘাতী নয়।

এমার্সন কলেজ ছাড়াও যুক্তরাষ্ট্রের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষ হবার অপেক্ষায় আছে। এর আগে দেশটির সাউদার্ন ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয়ে একটি বিক্ষোভ চলাকালে বুধবার রাতে বিক্ষোভকারীদের মধ্যে থেকে আরও ৯৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Banglabid

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা পুলিশের হুমকি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয় চত্বরে ছাউনি খাঁটিয়ে অবস্থান করছেন।ইসরায়েল-হামাস যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভরত শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়গুলো ইসরায়েলের সঙ্গে আর্থিক সম্পর্ক ছিন্ন করুক এবং কয়েক মাসব্যাপী সংঘাতে সাহায্য করছে এমন সংস্থা থেকে বিনিয়োগ প্রত্যাহার করে নিক।

কিছু ইহুদি শিক্ষার্থী বলছেন, এই বিক্ষোভ ইহুদি-বিদ্বেষের রূপ নিয়েছে। গ্র্যাজুয়েশন এগিয়ে এসেছে, অথচ তারা বিশ্ববিদ্যালয় চত্বরে পা রাখতে ভয় পাচ্ছেন। বিক্ষোভ দমনে বিশ্ববিদ্যালয়ের কঠোর পদক্ষেপের পেছনে ইহুদি শিক্ষার্থীদের ভয় আংশিক ভূমিকা পালন করেছে।

একজন শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের উপস্থিতি ও গ্রেপ্তারের বিষয়টিকে ‘অতিরিক্ত’ বলে অভিহিত করে বলেন, পুলিশ কর্মকর্তারা যদি বাহিনী নিয়ে না আসতেন তাহলে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকতো। আমার মনে হয় এই কারণে বিক্ষোভ আরও বাড়তে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলগাজায়যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬

জ্বালানি তেল আমদানির প্রস্তাবিত নীতিমালা, ‘বিশেষ সুবিধা’ প্রশ্নে যা বলল সরকার

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন হাজার হাজার ভারতীয় নাগরিককে বহিষ্কার করছে কানাডা?

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT