আদালত

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেপ্তারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশের সংসদ ভবনের ছবি, বিশাল আকারের আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সংসদ ভবনের ছবি, বিশাল আকারের আধুনিক স্থাপনা, যেখানে দেশের সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রন্ত মামলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত আসামি গ্রেপ্তার না করার অফিস আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন রির্টটি করেছেন। বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চে রিট আবেদনটির শুনানি হবে।

গত ৯ এপ্রিল বাংলাদেশ পুলিশের এক অফিস আদেশে বলা হয়, ‘বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্তে রুজুকৃত মামলায় অধিকাংশ ক্ষেত্রে এজাহার নামীয় আসামির সংখ্যা অধিক। এসব মামলার এজাহারনামীয় কিংবা তদন্তে প্রাপ্ত আসামি গ্রেপ্তারের নিমিত্তে উপযুক্ত প্রমাণসহ (ভিকটিম/বাণী/প্রত্যক্ষদর্শী সাক্ষী, ঘটনা সংশ্লিষ্ট ভিডিও/অডিও/স্থির চিত্র ও সিডিআর ইত্যাদি) অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গ্রেপ্তার করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বৈষম্যবিরোদী মামলার এজাহারনামীয় কিংবা তদন্তে প্রাপ্ত কোনো আসামি গ্রেপ্তার না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

বিষয়:আন্দোলন পুলিশ মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…