কুমিল্লা

কুমিল্লায় লুট হওয়া পুলিশের অস্ত্র-গুলি উদ্ধার করেছে আনসার-ভিডিপি

কুমিল্লায় লুট হওয়া অস্ত্র উদ্ধার, আনসার-ভিডিপি সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় লুট হওয়া পুলিশের অস্ত্র-গুলি উদ্ধার করে আনসার-ভিডিপি সদস্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কুমিল্লার বিভিন্ন থানা থেকে লুট হওয়া ২৮ টি অস্ত্র ও ৬৬৭ টি গুলি আনসার-ভিডিপি উদ্ধার করছে বলে জানিয়েছেন কুমিল্লার কমান্ড্যান্ট রাশেদুজ্জামান।

সোমবার (১২ আগস্ট) তিনি জানান, বিভিন্ন এলাকায় সচেতনতা কার্যক্রম পরিচালনা করে এসব উদ্ধার হওয়া অস্ত্র সেনাবাহিনীর উপস্থিতিতে কুমিল্লা পুলিশ লাইসেন্সে জমা দেওয়া হবে।

আনসার জেলা অফিস সূত্রে জানা গেছে, গত ৫ তারিখে কুমিল্লার বিভিন্ন থানা ও কুমিল্লা পুলিশ লাইন্স থেকে অস্ত্র লুট হয়। পরে সরকারি নির্দেশনা মোতাবেক আনসার ভিডিপি সদস্যরা এসব অস্ত্র উদ্ধারে কাজ শুরু করে। কুমিল্লা জেলা অফিসের তত্ত্বাবধানে ২৮ টি আগ্নেয়াস্ত্র, ৬৬৭ রাউন্ড গুলি, ১১ টি খালি ম্যাগজিন, হ্যান্ডকাফ ও চাবি উদ্ধার করা হয়েছে।

জেলা কমান্ডেন্ট আরও জানান, আমাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ড্রেনের ভেতর, বন জঙ্গল থেকে খোঁজাখুঁজি করে এবং এলাকার মসজিদের মাইকে জানান দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করে এসব অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষার সাথে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

বিষয়:আনসার ভিডিপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…