জনপদ

টাঙ্গাইলে ট্রাক চাপায় আনসার সদস্যের মৃত্যু

টাঙ্গাইলে ট্রাক চাপায় আনসার সদস্যের মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে ট্রাকের সঙ্গে সংঘর্ষে একজন আনসার সদস্যের মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন আহত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টাঙ্গাইলের দেলদুয়ারে মাটি বহনকারীর ট্রাকের চাপায় এক আনসার কমান্ডার নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলা হাসপাতালের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত শফিউল্লাহ মিয়া (৪৭) উপজেলার মৌলভীপাড়া গ্রামের মরহুম হাবিবুল্লাহ ওরফে মজনু মিয়ার ছেলে। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কমান্ডার (পিসি) হিসেবে কর্মরত ছিলেন।

দেলদুয়ার থানার ওসি শোয়েব আহমেদ বলেন, ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন আনসার সদস্য শফিউল্লাহ। শুক্রবার ভোরে নামাজ পরে হাঁটতে বের হন। এক পর্যায়ে হাসপাতালের সামনে আসলে মাটি বহনকারী ড্রাম ট্রাক তাকে চাপা দিলে খুঁটির সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনায় ট্রাক উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

বিষয়:আনসার সদস্য টাঙ্গাইল ট্রাকের নিচে চাপা নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…