চাকরি জাতীয়করণের ১ দফা দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছেন আনসার সদস্যরা। রোববার (২৫ আগস্ট) সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছেন কয়েক হাজার আনসার সদস্য।
বৈষম্যবিরোধী সাধারণ আনসারদের কর্মসূচি নামে ঐ প্রতিবাদ সমাবেশে আন্দোলনটার সমন্বয়করা বলেছেন, তারা চাকরি জাতীয়করনের দাবি করেছিলেন, কিন্তু শনিবার রাতে ডিজি আনসারের নামে তাদের ফোনে একটি ক্ষুদে বার্তা দেওয়া হয়েছে, যেখানে চাকরি আত্তীকরণের কথা বলা হয়েছে।
বৈষম্যবিরোধী আনসারদের ১ দফা দাবি পূরন না হলে তারা আন্দোলন চলবে বলে জানান তারা।








