বাংলাদেশ

স্ট্রাইকিং ফোর্স হিসেবে দেশজুড়ে ৮ হাজার ৫০০ আনসার মোতায়েন

আনসার সদস্যরা দেশজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আনসার সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় ৮ হাজার ৫০০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) থেকে আনসার ব্যাটালিয়ন সদস্যদেরকে সারা দেশে মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরের উপপরিচালক (প্রকল্প- প্রশিক্ষণ) মো. জাহিদুল ইসলাম জানান, আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত নির্বাচনীকালীন স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থেকে ২৫০ টি প্লাটুন ও ৭৫০ টি সেকশনে তারা দায়িত্ব পালন করবেন।

নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে মোতায়েনকৃত আনসার ব্যাটালিয়ন সদস্যগণ রিটার্নিং অফিসারের পরিকল্পনা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল/ স্ট্রাইকিং/ স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিষয়:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন স্ট্রাইকিং ফোর্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…