চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাতির আক্রমণে কৃষক নিহত, গত ১৫ দিনে নিহত ৩

হাকিম বাবুল হাকিম বাবুল
৯:২৭ পূর্বাহ্ণ ০২, মে ২০২৩
- সেমি লিড, জনপদ, শেরপুর
A A

শেরপুরে শ্রীবরদীতে বন্যহাতির কবল থেকে ক্ষেতের ফসল রক্ষা করতে গিয়ে হাতির আক্রমণে আরও এক কৃষক নিহত হয়েছে। এনিয়ে গত ১৫ দিনের ব্যবধানে শেরপুরের পাহাড়ি জনপদে বন্যহাতির আক্রমণে ৩ জন কৃষক নিহত হলেন।

গতকাল সন্ধ্যায় শ্রীবরদী উপজেলার হাতিবর টিলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক আব্দুল হামিদ ওই এলাকার ছামেদ আলীর ছেলে।

এর আগে, হাতির আক্রমণে গত ১৪ এপ্রিল শ্রীবরদীর জুলগাঁও এলাকায় আব্দুল করিম এবং ২৬ এপ্রিল নালিতাবাড়ি উপজেলার পূর্বসমশ্চুড়া গ্রামের বিজয় নামে আরও দুই কৃষক প্রাণ হারান। এসব কৃষকরা সবাই বন্যহাতির কবল থেকে আধপাকা বোরো ধান ক্ষেত পাহারা দেওয়ার সময় হাতির কবলে পড়ে নিহত হন।

বনবিভাগের বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সন্ধ্যায় বন্যহাতির ৪০ থেকে ৫০টির একটি দল খাবারের সন্ধানে শ্রীবরদীর হালুয়াহাটি গ্রামের বোরো ধান ক্ষেতে হানা দেয়। সেসময় ক্ষেতের ফসল রক্ষা করতে এলাকাবাসী হাতি তাড়াতে লাঠি, মশাল, বাঁশি নিয়ে হাতির দলকে ধাওয়া করে।

হাতি তাড়ানোর সময় কৃষক আব্দুল হামিদ মশাল নিয়ে এগিয়ে গেলে দলের একটি হাতি তাকে শুড় দিয়ে ধরে নিয়ে পায়ে পিষ্ট করে চলে যায়। পরে গুরুতর আহত আব্দুল হামিদকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যহাতিশেরপুরহাতি
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT