চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারের দলছুট বন্যহাতির আক্রমণে যুবকের মৃত্যু

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৬:০৮ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০২৫
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজার জেলা ও বাংলাদেশের অন্যান্য জেলার মানচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের চকরিয়ায় লোকালয়ে দলছুট বন্যহাতির আক্রমনে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল করিম (৩৮) একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহেরাজ উদ্দিন জানিয়েছেন, আজ (১৪ এপ্রিল) সোমবার মধ্যরাত সাড়ে ১২টায় চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণ সুরাজপুর এলাকায় এই ঘটনা ঘটেছে।

স্থানীয়দের বরাত দিয়ে মেহেরাজ উদ্দিন বলেন, বন্যহাতির একটি দল লোকালয়ে ঢুকে পড়লে হাতির দলটিকে তাড়াতে স্থানীয় লাঠি জড়ো হন। এতে জড়ো হওয়া কেউ কেউ হাতিগুলোকে লক্ষ্য করে ঢিলও ছুড়েন। এক পর্যায়ে একটি হাতি দলছুট হয়ে জড়ো হওয়া লোকজনের দিকে তেড়ে আসে। এসময় তাড়া খেয়ে পালানোর সময় আব্দুল করিম নামের এক যুবক হাতিটির সামনে পড়েন। এতে হাতিটি তাকে শুঁড়ে জড়িয়ে আঁচাড় মারে এবং পদপিষ্ট করে।

বনবিভাগের এই রেঞ্জ কর্মকর্তা বলেন, পরে হাতিটি সেখান থেকে স্থানীয়রা আহত অবস্থায় আব্দুল করিমকে উদ্ধার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে চমেকে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। সরকারের বিধি মোতাবেক ভূক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা নেওয়া হবে।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, চকরিয়ার দক্ষিণ সুরাজপুরে বন্যহাতির হানায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যহাতিযুবকের মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের পোলট্রি মাংসে নিরাপদ সীমার চেয়ে বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল

আগস্ট ৬, ২০২৬

দক্ষিণ এশিয়ার অন্যতম স্থিতিশীল মুদ্রা ‘টাকা’

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

আগস্ট ৬, ২০২৬

বিশ্বের শীর্ষ ১১ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT