চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নভেম্বরে আরেকটি ঘূর্ণিঝড়ের শঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রভাব, ঝড়ো বাতাস ও ঢেউয়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় সিত্রাং-এর রেশ কাটতে না কাটতে নভেম্বরে আবারো নতুন আরেকটি ঘূর্ণিঝড়ের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার ২৫ অক্টোবর সকালে আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরে সিত্রাং পরবর্তী পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আবহাওয়াবিদ আবদুল মান্নান।

ঘূর্ণিঝড় সিত্রাং প্রসঙ্গে আবদুল মান্নান বলেন, বাংলাদেশে মোট ১৫ ঘণ্টা অবস্থান করে সিত্রাং। মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ উপকূলীয় জেলাসহ দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে।আগামি ৬ ঘন্টায় এদেশে ওপর থেকে সিত্রাং-এর পুরোপুরি প্রভাব কেটে যাবে। আজ বিকেলের পর থেকে আবহাওয়া স্বাভাবিক হয়ে যাবে। চট্টগ্রাম ও কক্সবাজারে সবোচ্চ বাতাসের গতিবেগ ছিল প্রতিঘন্টায় ৭৪ কিলোমিটার

Banglabid

তিনি জানান, বরিশাল বিভাগে সর্বোচ্চ ৩২৪ মিলিমিটার আর ঢাকায় ২৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিহীন ছিল দিনাজপুর ও পঞ্চগড়ের তেতুঁলিয়া।

সোমবার মধ্যরাতে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে ঘূর্ণিঝড় সিত্রাং স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। ধীরে ধীরে আরো দুর্বল হয়ে পড়ছে ঘূর্ণিঝড়টি। মঙ্গলবার এটি গুরুত্বহীন হয়ে পড়বে বলে জানানো হয়।

আবদুল মান্নান বলেন: ৫-৭ দিনের মধ্যে বঙ্গপোসাগরে নতুন কোন ঘূর্ণিঝড় তৈরির সম্ভবনা না থাকলেও নভেম্বরে আবারো নতুন করে ঘূর্ণিঝড় তৈরির শঙ্কা আছে।

Reneta

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে দেশের ৬ জেলায় ১১ জনের প্রাণহানি হয়েছে। এতে উপকূলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে নোয়াখালী, ভোলা, বরিশাল ও কক্সবাজারসহ উপকূলের বিভিন্ন এলাকায় ৯ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়া অধিদপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বড় ক্ষতির মুখে ‘লাইগার’ এর পরিবেশকরা, পরিচালককে হুমকি

পরবর্তী

এক নজরে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক

পরবর্তী
ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের হাসিমুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এক নজরে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক

আকাশে বাতাসের দিক নির্দেশক ও একটি ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে বৃদ্ধি পাবে দিন ও রাতে তাপমাত্রা

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT