চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু

শেখ মহিউদ্দীনশেখ মহিউদ্দীন
২:৪৮ অপরাহ্ণ ০৯, জুন ২০২৬
জনপদ, ময়মনসিংহ
A A

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি মৌসুমে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামে আক্রান্ত মোট ৪৯ শিশুর মৃত্যু হলো।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন শিশু হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ জন। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ১০১ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

তথ্য অনুযায়ী, সর্বশেষ মারা যাওয়া শিশুটি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার ছয় বছর বয়সী এক ছেলে। গত ১৭ মার্চ থেকে এই পর্যন্ত মোট ১ হাজার ৯৮৬ জন হাম আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৮৩৬ জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৪৯ জন।

হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ও সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ গোলাম মাওলা বলেন, সীমিত জনবল ও অবকাঠামোগত সীমাবদ্ধতার মধ্যেও হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছে। তবে নির্ধারিত শয্যা সংখ্যার তুলনায় রোগীর চাপ অনেক বেশি হওয়ায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।

তিনি আরও বলেন, চলমান গরম আবহাওয়া এবং রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে অভিভাবকদের উদ্বেগ বাড়ছে। হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিশুর মৃত্যুহাম
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT