চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চকরিয়ায় সাবেক এমপিসহ ২৮৭ জনের বিরুদ্ধে আরও একটি মামলা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:০৪ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
চকরিয়া উপজেলা পরিষদ ভবনের ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমসহ ১৩৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১৫০ জনসহ ২৮৭ জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু করা হয়েছে থানায়। এ নিয়ে ৫ আগস্টের পর ১২টি মামলায় এজাহার নামীয় আসামী হলেন সাবেক এমপি জাফর আলম।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মামলাটি রুজু করেন পৌরসভার নিজপানখালী গ্রামের সিরাজ আহমদের ছেলে আমির আলী।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার পালাকাটা রাস্তার মাথা নামক স্থানে গত ৩ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে যানবাহনে ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে এই মামলাটি রুজু করা হয়।

মামলায় সাবেক এমপি জাফর আলম ছাড়াও আসামী করা হয়েছে দলের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক আবু মুছা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরসহ দলের জেলা, উপজেলা, পৌরসভা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ, আওয়ামী লীগ সমর্থিত বর্তমান ও সাবেক সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১৩৭ জনের নামে এই মামলা রুজু করা হয়।

এদিকে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর বৃহস্পতিবার পর্যন্ত হত্যা, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রুজু করা হয় সাবেক এমপি জাফর আলমের বিরুদ্ধে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, গত ৩ নভেম্বর মহাসড়কে নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের দায়ে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে এই মামলা রুজু করা হয়েছে। মামলার এজাহারনামীয় সাবেক এমপি জাফর আলমসহ আসামীদের গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ: ২৮৭ জনের বিরুদ্ধে মামলাকক্সবাজার-১ আসনচকরিয়া-পেকুয়াচকরিয়ায় মামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনার ভারতে বসে বক্তব্যকে ভালোভাবে দেখছে না বাংলাদেশ

পরবর্তী

অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

পরবর্তী
অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী শেখ হাসিনাকে বিরত রাখার দাবি জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখুক ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬

সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT