চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি বাংলাদেশের পক্ষের শক্তি: সালাহউদ্দিন আহমদ

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:০৭ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, কক্সবাজার, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি বাংলাদেশের পক্ষের শক্তি। ধানের শীষে ভোট দিলে দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং ভবিষ্যতে আর কেউ ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার কিংবা মানবাধিকার হরণ করতে পারবে না।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে চকরিয়ার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এমনভাবে পুনর্গঠন করা হবে, যাতে বাংলাদেশের গণতান্ত্রিক ভিত্তি আরও শক্তিশালী হয়। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন। জনগণের রায়ের মাধ্যমেই বাংলাদেশে গণতন্ত্রের একটি মজবুত ভিত্তি রচিত হবে।

Banglabid

তিনি আরও বলেন, একটি বৈষম্যহীন সমাজ ও প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য আমাদের সন্তানরা ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে রক্ত দিয়ে গণতন্ত্রকে মুক্ত করেছে। ভবিষ্যতে যেন আর কখনো ভোটাধিকার আদায়ে রক্ত দিতে না হয়, সেজন্য এ নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে—বাংলাদেশের পক্ষের শক্তির পক্ষে এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তির পক্ষে।

বিএনপির ভূমিকা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং উন্নয়নের পরীক্ষিত রাজনৈতিক দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শিক্ষা, নারী উন্নয়ন এবং রাষ্ট্র পরিচালনায় বিএনপি গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিয়ে ইনশাআল্লাহ আমরা শান্তি, নিরাপত্তা, সুশাসন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো।

Reneta

এর আগে শনিবার সকালে সালাহউদ্দিন আহমদ চকরিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু করেন। গণসংযোগের শুরুতে তিনি চকরিয়া পৌরসভা এলাকার প্রখ্যাত আলেম মরহুম মাওলানা মাহমুদুর রহমানের কবর জিয়ারত করেন। এরপর বিমানবন্দর পাড়া, জালিয়া পাড়া, হিন্দু পাড়া, আমাইন্নারচর হালকাকারা এলাকাসহ একাধিক ওয়ার্ডে গণসংযোগ চালান।

গণসংযোগকালে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

এ সময় পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম হায়দার, সদস্যসচিব আব্দুর রহিমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজার-১ আসনজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ধানের শীষবিএনপি মনোনীত প্রার্থীবিএনপির স্থায়ী কমিটির সদস্যভোটসালাহউদ্দিন আহমদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT