কক্সবাজার

ব্যালট বিপ্লবের অপেক্ষায় চকরিয়া-পেকুয়াবাসী

বাংলাদেশের নির্বাচনী ভোট বাক্স, ভোট গণনা প্রক্রিয়া চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ভোটার ভোট দেওয়ার জন্য ভোট বাক্সে ভোট দিচ্ছেন, নির্বাচন প্রক্রিয়া চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

 ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮ টা থেকে বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। কক্সবাজার -১ চকরিয়া পেকুয়া আসনের ভোটাররা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তাদের পছন্দের প্রার্থীকে  বিপুল  ভোটে বিজয়ী করতে। সাধারণ ভোটাররা বলছেন এই আসনে ব্যালট বিপ্লব ঘটবে।

এ আসনে মোট ৭জন প্রার্থী থাকলেও মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশ কল্যাণ পাটির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক ও বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের মধ্যে।

চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, তিনি ও তার মতো অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে।

সুরাজপুর মানিকপুর ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা আব্দুস সালাম বলেন,  রোববার সকাল ৮টার আগে তিনি ভোট কেন্দ্রে চলে যাবেন তার প্রিয় প্রার্থীকে ভোট দিতে।

হারবাং ইউনিয়নের জমিদার পাড়া গ্রামের কবি বলেন, তরুণ প্রজন্মের ভোটাররা অধিক আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তোদের ভোটাধিকার প্রয়োগ করতে।

বাংলাদেশ কল্যাণ পাটির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক বলেন, তিনি এখানে নির্বাচন করতে এসে অনেক বেশি সাড়া পেয়েছেন। চকরিয়া-পেকুয়ার মানুষ অত্যাচারীর হাত থেকে মুক্তি পেতে চায়। আশা করি তারা আমাকে ব্যালট বিপ্লবের মাধ্যমে বিপুল  ভোটে বিজয়ী করে তাদের আশা পূরণ করবেন।

বিষয়:কক্সবাজারচকরিয়া-পেকুয়াদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
প্রতিবেদক

সরওয়ার আজম মানিক

স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ, কক�?সবাজার।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…