জনপদ

ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী অন্তঃস্বত্ত্বা

অভিযুক্তের সঙ্গে পুলিশ সদস্যরা, ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী মামলা. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের সদস্যরা অভিযুক্তের সঙ্গে নিরাপত্তা বজায় রাখছেন, ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী মামলার পরিস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

নাটোরের গুরুদাসপুরে চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার পর সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। এ ঘটনায় শিশু ধর্ষণ মামলায় আসামি জাহিদুল ইসলাম জাহিদকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার জাহিদুল গুরুদাসপুর ধারাবারিষা ইউনিয়নের দক্ষিণ নাড়িবাড়ি গ্রামের কালু খাঁর ছেলে। তার বিরুদ্ধে গত ১৮ জুন ধর্ষণ মামলা দায়ের করা হয়।

শুক্রবার (২৫ আগস্ট) রাত ৯ টায় র‌্যাব-৫ এর সিপিসি-২ ফরিদপুর র‌্যাব ১০ সিপিসি-৩ এর সহযোগিতায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে জাহিদকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায় , ঘটনার দিন শুক্রবার ছিল। দুপুরে গোসলের পর বাড়ির ভেতর কাপড় পরিবর্তন করছিল শিশু। বাড়িতে কেউ না থাকার সুযোগে জাহিদুল পেছন থেকে তাকে জাপটে ধরে মুখে গামছা পেঁচিয়ে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে গলা কেটে হত্যার হুমকিও দেয়া হয় তাকে। ওই ঘটনায় সে দু’দিন অসুস্থ ছিল, পরবর্তীতে গর্ভবতী হয়ে পড়ে। তখন বাড়ির লোকের চাপাচাপিতে শিশুটি প্রকৃত ঘটনা জানায়। এরপর ডাক্তারি পরীক্ষায় সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিশ্চিত হলে ধর্ষণের শিকার শিশুর দাদী বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করে।

এ ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে সক্রিয় হয়ে উঠে র‌্যাব। পওে র‌্যাব-৫ ও র‌্যাব ১০ যৌথ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।

সিপিসি-নাটোর ক্যাম্পের কোম্পানির অধিনায়ক মেজর রফিকুল ইসলাম জানান, আসামীকে গুরুদাসপুর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

বিষয়:অন্তঃসত্ত্বা নাটোর শিশু ধর্ষণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…