বাংলাদেশে বিনিয়োগে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ে বিনিয়োগ ফোরামে বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও দৃঢ় করার পাশাপাশি বাণিজ্য সম্পর্ক সম্প্রসারিত করার কথা বলেছেন সরকারপ্রধান। দেশে বিশেষায়িত শিল্প অবতরণ কেন্দ্র তৈরি করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, শিগগিরই চীনে প্রথমবারের মতো বিনিয়োগ কার্যালয় চালু করতে যাচ্ছে বাংলাদেশ।






