চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৯ বছরে বিটিভি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

বিশ্বে বাংলা ভাষার প্রথম টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। ২৫ ডিসেম্বর গৌরবোজ্জ্বল ৫৮ বছর পেরিয়ে ৫৯ বছরে পদার্পণ করছে জাতীয় এ গণমাধ্যমটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, বিটিভি পরিবারের সদস্যরা বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি পালন করবেন। বিটিভি প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। যেখানে অংশগ্রহণ করবেন বিটিভির শিল্পী ও কলাকুশলীসহ বিশিষ্টজনেরা। এছাড়াও ২৫ ডিসেম্বর দিনভর বিটিভির পর্দায় থাকবে নানান পরিবেশনা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন বলেন, ‘জাতির ক্রান্তিলগ্নে বিটিভি স্বাধীনতা সংগ্রাম, কৃষি, শিল্প, অর্থনীতি থেকে শুরু করে শিক্ষা, তথ্য, সংবাদচর্চার ক্ষেত্রে রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। রুচিশীল অনুষ্ঠান নির্মাণের পাশাপাশি জনসচেতনতামূলক অনুষ্ঠান নির্মাণেও কাণ্ডারির ভূমিকা পালন করে আসছে বিটিভি। ৫৯ বছরে বিটিভির সবচেয়ে বড় অর্জন হচ্ছে প্রান্তিক জনগোষ্টিসহ দেশের সকল মানুষের কাছে পৌঁছানো এবং বর্তমান উন্নয়ন অগ্রযাত্রার তথ্যগুলোকে সহজেই জাতির সামনে তুলে ধরতে পারা।’

১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ঢাকার তৎকালীন ডিআইটি ভবনের নিচতলায় টেলিভিশন চ্যানেলটির যাত্রা শুরু। এরপর সরকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের জন্মের পরের বছর যাত্রা শুরু করে বাংলাদেশ টেলিভিশন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে আধুনিক প্রযুক্তি সংযুক্ত করে ১৯৭৫ সালের ৯ ফেব্রুয়ারি ডিআইটি ভবন থেকে বিটিভিকে রামপুরায় নিজস্ব ভবনে আনা হয়।

১৯৮০ সালে দর্শকদের রঙিন পর্দা উপহার দেয়ার মাধ্যমে নতুন যুগে পদার্পন করে বিটিভি। বিটিভির সম্প্রচার এখন এইচডি( হাই ডিফিনেশন) এবং টেরিস্ট্রিয়াল, স্যাটেলাইট ও মোবাইল অ্যাপসের মাধ্যমে মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। যুগোপযোগী পরিবর্তনের অঙ্গীকার আর প্রত্যয়ের মধ্য দিয়ে এবার ৫৯ বছরে পা রাখছে রাষ্ট্রীয় এই গণমাধ্যমটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুষ্ঠানঅর্থনীতিকৃষিডিসেম্বরনাটকবর্ষপূর্তিবিটিভিশিল্পস্বাধীনতা সংগ্রাম
শেয়ারTweetPin

সর্বশেষ

উৎসাহিত করতে বাংলাদেশ দলের প্রত্যেককে ইমপ্রেস মাত্রার মোবাইল উপহার

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম-নির্যাতন মামলা, শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ

জুন ১৪, ২০২৬

প্রথম ম্যাচের উপর ভিত্তি করে বিশ্বকাপ জেতা যায় না: আনচেলত্তি

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

১০ জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

আজই ইরানের সঙ্গে চুক্তি সই, দাবি ট্রাম্পের

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT