বিনোদন

নৃশংসতায় ভরপুর ‘অ্যানিমেল’ এর সাড়ে ৩ মিনিট!

অ্যানিমেল সিনেমার একটি দৃশ্য, যেখানে একজন অভিনেতা প্রযুক্তির সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যানিমেল সিনেমার একটি দৃশ্য, যেখানে একজন অভিনেতা প্রযুক্তির সামনে দাঁড়িয়ে থাকছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রকাশ পেয়েছে রণবীর কাপুরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যানিমেল’ এর ট্রেলার। সাড়ে তিন মিনিট ব্যাপ্তীর এই ট্রেলারে ফুটে উঠেছে প্রতিশোধ, রক্তাক্ত অতীত-ভবিষ্যতের রোমহর্ষ ঝলক!

ট্রেলারে দেখানো হয়েছে অস্বাভাবিক শৈশব, রাগী বাবা। পারিবারিক টানাপড়েন, শত্রুতা। অ্যাকশন, প্রতিশোধের গল্প সব মিলিয়ে দুর্ধর্ষ ট্রেলার। ট্রেলারে বোঝার উপায় নেই কে হিরো আর কে ভিলেন?

‘অ্যানিমেল’-এর ট্রেলারটি প্রকাশ পাওয়ার এক ঘণ্টার মধ্যেই এক মিলিয়নের বেশি ভিউ হয়ে গেছে। ভক্তরা প্রশংসায় ভাসাচ্ছেন রণবীরকে। এক ভক্ত লিখেছেন, ‘রণবীর শুধু অভিনয় করেননি, তিনি চরিত্রে বাস করছেন’। আরেকজন লিখেছেন, ‘এটাকে বলে ট্রেলার!’ আরেক নেটিজেনের মন্তব্য, শেষের দৃশ্যে গা শিউরে উঠেছে’।

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ ছবিটিতে রণবীর এবং অনিল কাপুরকে পিতা-পুত্রের চরিত্রে দেখা যাবে, এবং পর্দায় তাদের মধ্যকার জটিল পিতা-পুত্রের সম্পর্ককে তুলে ধরা হবে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাশমিকা মান্দানা ও খল চরিত্রে ববি দেওল।

হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে ‘অ্যানিমেল’।

বিষয়:অনিল কাপুর অ্যানিমেল ট্রেলার ববি দেওল বলিউড রনবীর কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…