বিনোদন

দর্শকের চাপে মুম্বাইয়ে ২৪ ঘণ্টা চলছে ‘অ্যানিমেল’র শো!

দর্শকদের চাপে মুম্বাইয়ে ২৪ ঘণ্টা চলছে 'অ্যানিমেল'ের শো!. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শকদের চাপে মুম্বাইয়ে চলমান ‘অ্যানিমেল’ শো এর দৃশ্য, যেখানে দুইজন অভিনেতা কথোপকথন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে বলিউডের এ বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যানিমেল’। মুক্তির পর থেকেই বক্স অফিস ‘অ্যানিমেল’ এর দখলে। দর্শক চাপ এতটাই বেশি যে মুম্বাইয়ের হলগুলোতে ২৪ ঘণ্টাই চলছে ‘অ্যানিমেল’র শো।

রাত দুইটা পর্যন্ত আছে ‘অ্যানিমেল’-এর শো, যা শেষ হয় ভোরে। আবার ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হয় আরেকটি শো। এভাবে সারাদিনই মুম্বাইয়ের হলগুলোতে চলছে ‘অ্যানিমেল’।

সন্দীপ রেড্ডি ভাংগা পরিচালিত ‘অ্যানিমেল’র বাজেট ১০০ কোটি রুপির বেশি। মুক্তির পঞ্চম দিনে ছবিটি আয় করেছে ৩৮.২৫ কোটি। সব মিলিয়ে এখন পর্যন্ত ভারতে ‘অ্যানিমেল’র আয় ২৮৩.৭৪ কোটি। এটি রণবীরের ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারি সিনেমা। প্রথম স্থানে এখনও আছে ‘সঞ্জু’। তবে শিগগির ‘সঞ্জু’কেও ছাড়িয়ে যাবে এই ছবি।

‘অ্যানিমেল’ ছবিটিতে রণবীর এবং অনিল কাপুরকে পিতা-পুত্রের চরিত্রে দেখা যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাশমিকা মান্দানা ও খল চরিত্রে ববি দেওল।

বিষয়:অনিল অ্যানিমেল বলিউড রণবীর কাপুর রাশমিকা সঞ্জু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…