চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও প্রকাশ্যে বিরুষ্কার মেয়ের ছবি, চটলেন আনুশকা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ১৫, জুন ২০২২
বিনোদন
A A

অনুমতি ছাড়াই আবারও প্রকাশ্যে এলো আনুশকা শর্মা ও বিরাট কোহলির মেয়ে ভামিকার ছবি। আর তাইতো আবারও বেজায় চটলেন আনুশকা।

সর্বভারতীয় যে মাধ্যমটি কাজ করেছে, তাদের তুলোধুনো করেছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে ক্ষোভ উগরে দিয়ে তিনি লিখেছেন, ‘অন্যান্য মিডিয়া হাউজ এবং পাপারাজ্জিদের থেকে কিছু শিখুন।’

সদ্যই মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন আনুশকা এবং বিরাট। বিমানবন্দরে তারকা জুটির সঙ্গে লেন্সবন্দি করা হয় মেয়েকে। এর পরেই অনুমতি না নিয়ে পোস্ট করে দেওয়া হয় ভামিকার ছবি।

Banglabid

অতীতেও এমনই সমস্যার মুখে পড়েছেন দুই তারকা। বিরাটের খেলা দেখতে গিয়েই ঘটে বিপত্তি। জানুয়ারি মাসে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ চলাকালীন গ্যালারিতে আনুশকা শর্মার কোলে দেখা গিয়েছিল মেয়ে ভামিকাকে। অর্ধশত রান হওয়ার পরেই গ্যালারির দিকে তাকিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন বিরাট। আর ঠিক তখনি ক্যামেরা ধরে ফেলে বহু দিন ধরে সযত্নে আড়ালে রাখা ভামিকাকে। আর এর পরেই ঝড়ের বেগে ছড়িয়ে পরে বিরুষ্কার মেয়ের ছবি।

সে সময় যৌথ এক বিবৃতি প্রকাশ করে দু’জনে অনুরোধ করেন, তাদের মেয়ের ছবি প্রকাশ্যে না আনতে। জানিয়েছিলেন, তারা পুরো ঘটনাটি সম্পর্কে অবহিত ছিলেন না। বিরুষ্কা লেখেন, ‘ক্যামেরা যে আমাদের দিকে তাক করা ছিল, সেটা বুঝতে পারিনি। দয়া করে ভামিকার ছবি ব্যবহার করবেন না, প্রকাশ করবেন না।’

মূলত আর পাঁচটি সাধারণ বাচ্চার মতো করেই মেয়েকে মানুষ করতে চান এই দম্পতি। তাই আলোর ঝলকানি থেকে আগাগোড়াই দূরে রাখতে চান তাকে। -ইন্ডিয়ান এক্সপ্রেস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আনুশকা শর্মাক্যামেরাবলিউডবিরাট কোহলিভামিকামেয়েসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT