চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্টে ব্যাটারদের রাজত্ব, ৭০ বছর পর যা দেখল বিশ্ব

টেন্ডুলকার-অ্যান্ডারসন সিরিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ণ ০৫, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

লাল বলের ক্রিকেট, এক ম্যাচ, পাঁচদিনের মহারণ। ইংল্যান্ডে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজে পাঁচ ম্যাচের ২৫ দিনে বিশ্ব দেখেছে অনেক নাটকীয়তা, রোমাঞ্চ ও উত্তাপ। সিরিজজুড়ে ছিল ব্যাটারদের উড়ন্ত বিচরণ। ইংল্যান্ড ও ভারতের ব্যাটাররা সিরিজে করেছেন ২১ শতক। একক কোন সিরিজে যা সর্বোচ্চ। ১৯৫৫ সালে একটি সিরিজে ব্যাটাররা হাঁকিয়েছিল ২১ শতক। ফ্রাঙ্ক ওয়ারেল ট্রফি সিরিজে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার ব্যাটার তুলেছিলেন সমানসংখ্যক শতক।

ওভালে শেষ টেস্টের পঞ্চম দিনে তীরে এসে তরি ডোবায় ইংল্যান্ড। সাত বছর পর ভারতের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ করে হাতছাড়া। ইংলিশরা ৬ রানে ম্যাচ হেরে ২-২ ব্যবধানে ড্র করে, সিরিজও ড্র হয়। সবচেয়ে বেশি শতকের আগের সেই ফ্রাঙ্ক ওয়ারেল ট্রফি অস্ট্রেলিয়া জিতেছিল ৩-০ ব্যবধানে।

অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজে সর্বোচ্চ শতকের পাশাপাশি দুদলের ব্যাটাররা অর্ধশতকের বেশি ইনিংস খেলেছেন ৫০টি। ৫০টি বা বেশি অর্ধশতক ইনিংস খেলা হয়েছিল ৩২ বছর আগের এক সিরিজে। লাল বলের ক্রিকেটে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ব্যাটাররা ১৯৯৩ সালের অ্যাশেজ সিরিজে করেছিলেন সেই রেকর্ড। ছয় ম্যাচের সিরিজটি অস্ট্রেলিয়া জিতেছিল ৪-১ ব্যবধানে।

অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজে সর্বোচ্চ রান ভারত অধিনায়ক শুভমন গিলেট। ১০ ইনিংসে গিল করেছেন ৭৫৪ রান। তার নামের পাশে আছে চার শতক। ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটার জো রুট দ্বিতীয় সর্বোচ্চ ৫৩৭ রান করেন ৯ ইনিংসে। তিনটি শতক হাঁকান রুট। একই সিরিজে লাল বলের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক হয়েছেন গিল। ছাড়িয়েছেন কুমার সাঙ্গাকারা, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংদের মতো কিংবদন্তিকে।

স্বাগতিক দলের ব্যাটাররা সিরিজে ২১ শতকের ৯টি করেছেন। সফরকারী ভারতের ব্যাটাররা হাঁকান ১২ শতক। একমাত্র ডাবল সেঞ্চুরিটি তোলেন শুভমন গিল। ভারত অধিনায়ক হেডিংলিতে প্রথম টেস্টে করেন ২৬৯ রান। ভারত সেই টেস্টে হেরে যায়।

পাঁচ টেস্টের প্রথমটিতে ৫ উইকেটে জিতে দারুণ ছন্দে শুরু করে ইংল্যান্ড। এজবাস্টনে দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ৩৩৬ রানের বিশাল হারে সিরিজে আসে সমতা। লর্ডসে তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে দুদলই সমানসংখ্যক রান তুলেছিল। শেষঅবধি ২২ রানের জয় পায় ইংল্যান্ড। এগিয়ে থেকে ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টটি হয় ড্র। তাতে যেন বেঁচে ছিল টেস্ট ক্রিকেটের সৌন্দর্য।

Reneta

ওভালে পঞ্চম টেস্টে ভারতের কাছে অগ্নিপরীক্ষা ছিল। সিরিজে বাঁচামরার লড়াইয়ে ম্যাচের শেষ দিনে পরীক্ষায় সফল তারা। ইংল্যান্ডের নাকের ডগায় থাকা ম্যাচ ভারত জিতে নেয় মোহাম্মদ সিরাজ ও প্রসিধের বোলিংয়ে। রোহিত- কোহলিদের ছাড়া নতুন ভারত জিতে নেয় অঘোষিত ফাইনাল। শেষ ম্যাচ জয়ের নায়ক সিরাজ সিরিজে তুলে নেন সর্বোচ্চ ২৩ উইকেট। ১১১৩ বল করেছেন সিরাজ পুরো সিরিজে, যা সর্বোচ্চ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডগিলটেস্ট সিরিজভারতরুটলিড স্পোর্টসসিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT