ক্রিকেট

অ্যান্ডারসনকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন যে কিংবদন্তি ব্যাটার

অ্যাশেজ ক্রিকেটে ইংল্যান্ডের জো রুট উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের জো রুট ক্রিকেট মাঠে উদযাপন করছেন, খুশি ও উত্তেজনায় ভরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টানা ২১ বছরের লম্বা ক্যারিয়ারের ইতি টানতে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেমেছেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। দীর্ঘ ক্যারিয়ারে বহু বাঘা বাঘা ব্যাটারদের নাকানি-চুবানি খাইয়েছেন সুইং কিং। তবে অনেক ব্যাটারও তাকে ভুগিয়েছেন, অবসর টেস্টের আগে সেই নাম জানিয়েছেন ৪১ বর্ষী পেসার।

স্কাই স্পোর্টসের প্রশ্ন-উত্তর পর্বের অনুষ্ঠানে অ্যান্ডারসনের কাছে জানতে চাওয়া হয়েছিল কোন ব্যাটারের মুখোমুখি হওয়ার পর তাকে সেরা মনে হয়েছে। উত্তরে টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা অ্যান্ডারসন বিরাট কোহলি বা স্টিভেন স্মিথের নাম বলেননি। বেছে নেন ভারতের কিংবদন্তি সাবেক ব্যাটার শচীন টেন্ডুলকারকে।

অ্যান্ডারসনের মতে, ২১ বছরের ক্যারিয়ারে তার দেখা সেরা ব্যাটার হলেন টেন্ডুলকার। বলেছেন, ‘সবচেয়ে সেরা ব্যাটার যার মুখোমুখি আমি হয়েছি, সেটা শচীন টেন্ডুলকারের নাম বলতেই হবে।’

প্রথম পেসার হিসেবে ৭০০ উইকেটের এলিট ক্লাবে ঢোকা অ্যান্ডারসন ভারতের বিপক্ষে ৩৯ টেস্ট খেলে উইকেট নিয়েছেন ১৪৯টি। তার মধ্যে টেন্ডুলকারের মুখোমুখি হয়েছেন ২০০৬-২০১২ পর্যন্ত, যেখানে শচীনকে আউট করেছেন ৯ বার। তার বিপক্ষে শচীন করেছেন ২০৮ রান।

অ্যান্ডারসনের মোট ৩৫০ বল মোকাবেলা করেছেন শচীন, ৯ বার আউট হলেও ৩৪টি চার মেরেছেন। কোনো ছক্কার দেখা পাননি। প্রতি আউটে গড়ে শচীনের ব্যাটে রান এসেছে ২৩.১ করে।

বিষয়:অ্যান্ডারসন ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ কোহলি লর্ডস স্মিথ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…