চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটির বিপক্ষে ‘স্বস্তিতে’ থাকে না রিয়াল: আনচেলত্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা গোলের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বে নামের প্রতি সুবিচার করতে পারেনি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। দুদলকেই খেলতে হচ্ছে প্লে-অফ রাউন্ডে। সেখানে মাদ্রিদের দেখা হতে পারে ম্যানসিটি বা সেল্টিকের বিপক্ষে। তবে প্রতিপক্ষ হিসেবে সিটির বিপক্ষে খেলতে স্বস্তি পান না, বলছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় হবে প্লে-অফ রাউন্ডের ড্র। সুইজারল্যান্ডের নিয়নে হাউস অব ইউরোপিয়ান ফুটবলে বসবে ড্রয়ের মঞ্চ। প্লে-অফের প্রথম লেগ শুরু হবে ১১-১২ ফেব্রুয়ারি এবং ফিরতি লেগ মাঠে গড়াবে ১৮-১৯ ফেব্রুয়ারি। প্রতিটি দল একবার মঙ্গলবার ও একবার বুধবার খেলবে। প্লে-অফ থেকে জয়ী ৮ দল যোগ দেবে আগে থেকে শেষ ষোলোয় থাকা বাকি ৮ দলের সঙ্গে।

শেষ ষোলোর ড্র’তে ম্যানসিটির বিপক্ষে খেলা নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘ড্র হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। যদি আমাদের সিটির সাথে দেখা হয়, দুদলের জন্যই সমস্যা হয়ে যাবে। তার জন্য আমাদের অপেক্ষা ড্র পর্যন্ত করতে হবে।’

Banglabid

‘তাত্ত্বিকভাবে দেখলে, চ্যাম্পিয়ন্স লিগে সেল্টিকের চেয়ে সিটির জয়ের সম্ভাবনা বেশি থাকে। কোন দলের সাথে খেলে স্বস্তি পাই এ প্রশ্নের সরাসরি বলতে চাই, সিটির সাথে খেলে আমরা উপভোগ করতে পারি না। যদি কোনভাবেই তাদের এড়ানো না যায়, সাম্প্রতিক সময়ে যেভাবে প্রতিযোগিতা করে চলেছি, সেভাবেই হবে।’

দলের পারফরম্যান্সে খুশি আনচেলত্তি বলেছেন, ‘আমরা ভালো খেলেছি এবং শক্তিশালী দল হিসেবে নিজেদের উপস্থাপন করতে পেরেছি। আমাদের বর্তমান পারফরম্যান্সে আমরা খুশি। দুর্ভাগ্যবশত, আমরা আসরের শুরু থেকে সেরাটা দিতে পারিনি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিচ্যাম্পিয়ন্স লিগম্যানসিটিরিয়ারলিড স্পোর্টসসেলটিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছিনতাইয়ের টাকার ভাগ ও দ্বন্দ্বের জেরে ‘ব্লেড বাবু’কে হত্যা করে রাজন গ্রুপ

পরবর্তী

মিরাজকে ছুঁতে মাঠে ঢুকে গেলেন ভক্ত

পরবর্তী
ক্রিকেট মাঠে ভক্তের উত্তেজনাপূর্ণ মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরাজকে ছুঁতে মাঠে ঢুকে গেলেন ভক্ত

আবুধাবিতে আকাশে চাঁদ দেখা যাচ্ছে, শাবান মাসের চাঁদ দেখার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আরব আমিরাতে শাবান মাসের চাঁদ দেখা গেছে

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT