চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী মৌসুমেও শিরোপা জয়ের স্বপ্ন আনচেলত্তির

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৩ পূর্বাহ্ণ ০২, জুন ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ ফুটবল দল ট্রফি জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে রেকর্ড ১৫তম ইউরোপেসেরার মুকুট জিতেছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের হয়ে কোচ কার্লো আনচেলত্তির তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এটি। ইতালিয়ান এই কোচের স্বপ্ন স্প্যানিশ জায়ান্টদের হয়ে আগামী মৌসুমেও শিরোপা জেতার।

কোচ হিসেবে অবশ্য আনচেলত্তির পঞ্চম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এটি। ২০১৩-১৪ মৌসুম লস ব্লাঙ্কোসদের হয়ে প্রথম ইউরোপসেরার মুকুট জিতেছিলেন আনচেলত্তি। দ্বিতীয় দফায় কোচিংয়ে ফিরে ২০২১-২২ মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার জিতলেন ততৃীয় শিরোপা। এর আগে ২০০২-০৩ এবং ২০০৬-০৭ মৌসুমে এসি মিলানের হয়ে মুকুট স্পর্শ করেছিলেন।

ওয়েম্বলিতে শিরোপার জয়ের পর আনচেলত্তি জানিয়েছেন নিজের স্বপ্নের কথা। বলেছেন, ‘এতে কখনোই অভ্যস্ত হবেন না, কারণ এটি কঠিন, খুব কঠিন, প্রত্যাশার চেয়েও বেশি। দ্বিতীয়ার্ধে আমরা ভালো করেছিলাম, ভারসাম্য ছিল এবং কম ভুল করেছিলাম। এটি একটি স্বপ্ন যা অব্যাহত রয়েছে।’

Banglabid

লা লিগা শিরোপা জয়ের পর ইউরোপসেরা হয়ে উল্লাসিত আনচেলত্তি। বলেছেন, ‘এটা স্বপ্নের মত হলেও বাস্তব। কঠিন লড়াই ছিল, প্রথমার্ধে তারা ভালো করেছে, দ্বিতীয়ার্ধে আমরা। ফাইনাল সবসময়ই এরকম হয়। আমরা জিততে পেরেছি। একটি দুর্দান্ত মৌসুম এটি, আমরা আবারও শিরোপা জিততে পেরে উল্লাসিত।’

লস ব্লাঙ্কোসদের শিরোপা জয়ের রাতে কেমন উদযাপন হবে তা জানা নেই ইতালিয়ান কোচের। তবে ঘুমাতে যাচ্ছেন না এটা নিশ্চিত আনচেলত্তি। বলেছেন, ‘আমি জানি না আমরা কি করতে যাচ্ছি। তবে এটা নিশ্চিত, আমরা ঘুমাতে যাচ্ছি না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিচ্যাম্পিয়ন্স লিগডর্টমুন্ডফাইনালরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভিনিসিয়াসকে ‘তিরস্কার’ করেছিলেন আনচেলত্তি

পরবর্তী

পর্দা উঠল বিশ্বকাপের, টসে জিতে কানাডাকে ব্যাটে আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের

পরবর্তী
বাংলাদেশ ও মার্কিন ক্রিকেটাররা অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্দা উঠল বিশ্বকাপের, টসে জিতে কানাডাকে ব্যাটে আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের

রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা জয় উদযাপন করছে, ক্যাম্প ন্যু স্টেডিয়ামে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বপ্নের মত বিদায় ক্রুসের, আক্ষেপ ঘোচানো হল না রয়েস-হামেলসের

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT