ফুটবল

চেলসির বিপক্ষে আমাদের ভুগতে হবে: আনচেলত্তি

চেলসি ম্যাচের প্রেস কনফারেন্সে আন্তোনিও কন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

চেলসি দলের কোচ আন্তোনিও কন্তে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সান্তিয়াগো বার্নাব্যুতে চেলসিকে ২-০ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের দৌড়ে অনেকটা এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। ফিরতি লেগের ম্যাচ নিয়ে অবশ্য বেশ সতর্ক অবস্থানে লস ব্লাঙ্কোস কোচ কার্লো আনচেলত্তি।

১৯ এপ্রিল স্ট্যামফোর্ড ব্রিজে ফিরতি লেগে এক গোলের ব্যবধানে হারলেও শেষ চারে খেলা নিশ্চিত করবে রিয়াল। স্প্যানিশ জায়ান্টদের কোচ তাতে মোটেও স্বস্তিবোধ করছেন না। তার জোরাল দাবি, চেলসির সাথে তাদের চ্যাম্পিয়ন্স লিগের লড়াই শেষ হয়নি। তাদের কাছ থেকে পাল্টা জবাবটাই প্রত্যাশা করছেন।

প্রথম লেগের পর তিনি বলেছেন, ‘আজ রাতে আমরা যেমন খেলেছি তা পূর্ণাঙ্গ খেলা ছিল। আমাদের গোলের হিসেবে এগিয়ে থাকার সুবিধা নেয়া দরকার ছিল। আমাদের সেটি আছে। তবে দ্বিতীয় লেগে আমাদের ভুগতে হবে। চেলসি ভালো দল। তাদের মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। আমাদের আরও ৯০ মিনিট লড়াই করতে হবে।’

৫৯ মিনিটে রদ্রিগোকে পেছন থেকে টেনে ফেলে দিয়েছিলেন বেন চিলওয়েল। লাল কার্ড দেখে তাকে মাঠ ছাড়তে হয়। দশ জনের চেলসির বিপক্ষে আরও ভালো খেলা উচিৎ ছিল বলেই মত আনচেলত্তির।

‘দশ জনের বিপক্ষে আমরা আরেকটু ভালো করতে পারতাম। যদিও এগারো জনের বিপক্ষে আমরা যথেষ্ট শক্তি প্রয়োগ করেছি। বল দখলের জন্য চাপ অব্যাহত ছিল। তবে আরও ভালো খেলার জন্য সবার কিছুটা শক্তির অভাব ছিল। পূর্ণশক্তি নিয়ে খেলার পুনরাবৃত্তি করতে হবে। স্ট্যামফোর্ড ব্রিজে আবার খেলা রয়েছে।’

বিষয়:আনচেলত্তি চেলসি চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাব্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…