চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অভিজ্ঞতায় আমি ল্যাম্পার্ডের থেকে ২০ বছর এগিয়ে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

২০০৯-১১ সাল পর্যন্ত ইংলিশ ক্লাব চেলসির কোচ ছিলেন কার্লো আনচেলত্তি। সেসময় তার অধীনে খেলতেন মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। আনচেলত্তির সাবেক শিষ্য এখন চেলসির কোচ। চ্যাম্পিয়ন্স লিগে রাতে দেখা হচ্ছে দুজনের। অভিজ্ঞতার দিক থেকে রিয়াল বস এগিয়ে থাকলেও বড় ম্যাচের আগে সেসবকে গুরুত্ব দিতে নারাজ আনচেলত্তি।

সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে প্রথম লেগের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আনচেলত্তির রিয়াল মাদ্রিদ ও ল্যাম্পার্ডের চেলসি। বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে মহারণ।

কোচ হিসেবে গুরু-শিষ্যের লড়াইয়ের আগে আনচেলত্তি বলছেন, ‘আমার বয়স ৬৩, আর ল্যাম্পার্ডের ৪৪। অভিজ্ঞতায় আমি তার থেকে ২০ বছর এগিয়ে। কিন্তু খেলায় যা ঘটবে তা আসলে এই অভিজ্ঞতা পরিবর্তন করতে পারবে না। ল্যাম্পার্ড সত্যিই একজন দুর্দান্ত খেলোয়াড় ছিলেন। নিজেকে ভাগ্যবান মনে করি আমি তার কোচ ছিলাম। তিনি দুর্দান্ত এবং অসাধারণ পেশাদার ছিলেন।’

হাইভোল্টেজ ম্যাচটি ঘিরে চড়েছে উন্মাদনার পারদ, চলছে ইতিহাস-পরিসংখ্যানের চুলচেরা বিশ্লেষণ। ইউরোপসেরার লড়াইয়ে দল দুটি আগে ৭ বার মুখোমুখি হয়েছে। চারবারই জয় নিয়ে মাঠ ছেড়েছিল ব্লুজরা। বিপরীতে, লস ব্লাঙ্কোসদের জয় মাত্র একটি। অমীমাংসিতভাবে দুটি ম্যাচ শেষ হয়েছিল।

চ্যাম্পিয়ন্স লিগের সার্বিক ইতিহাস ও বাস্তবতা রিয়ালের পক্ষে কথা বলছে। রেকর্ড ১৪ বার চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশ জায়ান্টরা, চেলসি জিতেছে দুবার। এমন বাস্তবতায় কোচ হিসবে ল্যাম্পার্ডকে গুরুত্ব দিয়েই দেখছেন আনচেলত্তি।

ইতালিয়ান কোচ বলছেন, ‘ল্যাম্পার্ড জানেন কীভাবে এধরনের খেলাগুলো পরিবর্তন করতে হয়। এমন একটি ম্যাচের আগে দলকে কীভাবে প্রস্তুত করতে হয় সেটিও তার জানা। এখানে অভিজ্ঞতা খুব বেশি অর্থবহ নয়। খেলোয়াড়দের ভালো করেই বোঝেন তিনি, এবং আমি নিশ্চিতভাবেই বলতে পারি তিনি ভালো করবেন।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিচেলসিচ্যাম্পিয়ন্স লিগবেনজেমারিয়ালরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসল্যাম্পার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরপুরে অজিদের বিপক্ষেও স্পোর্টিং উইকেট, যা বললেন মিরাজ

জুন ৮, ২০২৬

কাকলীকে বেঙ্গালুরু নেওয়ার প্রস্তুতি, অর্থের অনিশ্চয়তায় উদ্বিগ্ন প্রাণ

জুন ৮, ২০২৬

ডেঙ্গু চিকিৎসায় মন্ত্রণালয়কে এক লাখ আইভি স্যালাইন দিল ওষুধ শিল্প সমিতি

জুন ৮, ২০২৬

সৌদি আরবে সম্পত্তি কিনতে বিদেশি কোম্পানিদের জন্য নতুন নিয়ম

জুন ৮, ২০২৬

‘প্রশাসক প্রকৌশলী নন’, বিদেশ সফরের প্রস্তাবে প্রধানমন্ত্রীর আপত্তি

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT