চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গু চিকিৎসায় মন্ত্রণালয়কে এক লাখ আইভি স্যালাইন দিল ওষুধ শিল্প সমিতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ০৮, জুন ২০২৬
- সেমি লিড, স্বাস্থ্য
A A

ডেঙ্গু রোগীদের চিকিৎসা সহায়তায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে এক লাখ ইউনিট শিরাপথে প্রয়োগযোগ্য (আইভি) স্যালাইন অনুদান দিয়েছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। ডেঙ্গুর মৌসুমকে সামনে রেখে চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এ সহায়তা দেওয়া হয়েছে।

আজ (৮ জুন) সোমবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে স্যালাইন হস্তান্তর করা হয়। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির পক্ষে আইভি স্যালাইন হস্তান্তর করেন সংগঠনের উপদেষ্টা তপন চৌধুরী, সভাপতি আব্দুল মুক্তাদির, মহাসচিব মোহাম্মদ হালিমুজ্জামান।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এবং স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী সরকারের পক্ষে অনুদান গ্রহণ করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বের ১৪০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে। দেশীয় ওষুধ শিল্পের সক্ষমতা আরও বাড়াতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

তিনি বলেন, দেশের ওষুধ শিল্প শুধু অভ্যন্তরীণ চাহিদা পূরণই করছে না, আন্তর্জাতিক বাজারেও নিজেদের অবস্থান শক্তিশালী করছে। এ খাতের আরও বিকাশে সরকার বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করছে। অতীতে স্বাস্থ্য খাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও উপকরণের ঘাটতি ছিল। তবে বেসরকারি উদ্যোক্তাদের সহযোগিতায় সরকার বিভিন্ন স্বাস্থ্য সংকট সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছে।

বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির বলেন, দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারের পাশে থাকতে প্রস্তুত রয়েছে দেশের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। স্বাস্থ্য খাতের উন্নয়ন ও ওষুধ শিল্পের বিকাশে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা গেলে বাংলাদেশ বৈশ্বিক ওষুধ বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

তিনি আশা প্রকাশ করেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে দেশের ওষুধ শিল্প আগামী দিনে আরও সম্প্রসারিত হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইভি স্যালাইনওষুধ শিল্প সমিতিডেঙ্গু
শেয়ারTweetPin

সর্বশেষ

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাজ্যের

জুন ৮, ২০২৬

জানা গেল কবে প্রকাশ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

জুন ৮, ২০২৬

মিরপুরে অজিদের বিপক্ষেও স্পোর্টিং উইকেট, যা বললেন মিরাজ

জুন ৮, ২০২৬

কাকলীকে বেঙ্গালুরু নেওয়ার প্রস্তুতি, অর্থের অনিশ্চয়তায় উদ্বিগ্ন প্রাণ

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT