চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুরে অজিদের বিপক্ষেও স্পোর্টিং উইকেট, যা বললেন মিরাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ০৮, জুন ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

একসময় মিরপুরের উইকেট মানেই ছিল স্পিন সহায়ক। সেই ধারা থেকে সরে এসেছে বাংলাদেশ। সবশেষ কয়েকটি সিরিজে ছিল স্পোর্টিং উইকেট। তাতে ভালো করেছে টিম টাইগার্স। ব্যতিক্রম হচ্ছে না অস্ট্রেলিয়া সিরিজেও। পেস আক্রমণে আস্থা রেখে স্পোর্টিং উইকেটই থাকছে। খুব স্পিন নির্ভর নয়। যার প্রশংসায় অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানালেন, ভালো উইকেটে খেলে আত্মবিশ্বাস অর্জন দলের জন্য বড় উপকারী।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশ-অস্ট্রেলিয়া তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। আগেরদিন সংবাদ সম্মলনে আসেন মেহেদী হাসান মিরাজ। উইকেট নিয়ে প্রশংসা করেন তিনি।

‘সবার মানসিকতা এরকম ছিল যে, মিরপুর মানেই মনে হয় ঘূর্ণি উইকেট। মিরপুর মানেই মনে হয় আমরা বাজে উইকেটে খেলছি, এরকম না। মিরপুরেও আমরা ভালো উইকেট করতে পারি। শেষ দুই-তিন সিরিজে দেখেছি। উইকেট অনেক ভালো আছে। চেষ্টা করবো ভালো উইকেটে খেলার জন্য। ভালো উইকেটে ম্যাচ জিততে পারলে, বোলাররা ভালো বোলিং করলে, ব্যাটাররা রান করতে পারলে, দিনশেষে আমাদের আত্মবিশ্বাস খুব গুরুত্বপূর্ণ। সামনে টুর্নামেন্ট আছে, সেটির আগে যদি আমরা ভালো উইকেটে খেলে আত্মবিশ্বাস অর্জন করতে পারি, দলের জন্য অনেক উপকার হবে।’

এমন কন্ডিশনে অবধারিতভাবে তিন পেসার একাদশে থাকে। চার পেসার খেলানোর সম্ভাবনাও থাকছে। মিরপুরে বাংলাদেশের চার পেসার খেলানোর নজির আছে। ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে জেতা সিরিজে চার পেসার খেলায় মাশরাফী বিন মোর্ত্তজার দল। সেই কৌশলে হাঁটবে, নাকি তিন পেসার ও এক স্পেশালিষ্ট স্পিনারের কম্বিনেশনে একাদশ হবে, সেটি নিয়ে মিরাজ সরাসরি কিছুই জানাননি।

‘অবশ্যই, আমরা এই কন্ডিশনে খেলে অভ্যস্ত। জানি এই উইকেট সম্পর্কে এবং যদি সেরাটা দিতে পারি, বোলাররা যেভাবে বোলিং করছে শেষ দুই তিন সিরিজে, ব্যাটারও রান করছে, দুই কম্বিনেশন যদি ভালো থাকে, অবশ্যই ফল আনতে পারবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে সিরিজট্রাভিসনাহিদবাংলাদেশবিসিবিমিচেলমিরপুরমিরাজমোস্তাফিজলিড স্পোর্টসশন টেইটহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

হাম আক্রান্ত শিশুদের রোগ প্রতিরোধে ‘ভিটামিন এ’ খাওয়ানোর আহ্বান

জুন ৮, ২০২৬

ডেঙ্গু চিকিৎসায় সরকারকে ১ লাখ আইভি স্যালাইন দিলো ওষুধ শিল্প সমিতি

জুন ৮, ২০২৬

মোসাদ্দেককে সঠিক সময়ে নেয়া হয়েছে: মিরাজ

জুন ৮, ২০২৬

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাজ্যের

জুন ৮, ২০২৬

জানা গেল কবে প্রকাশ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT