চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাহলে আনচেলত্তিই হচ্ছেন ব্রাজিলের নতুন কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৩ পূর্বাহ্ণ ২৯, এপ্রিল ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

বেশ দীর্ঘ সময় ধরে কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেতে চেষ্টা চালিয়ে চলেছে ব্রাজিল। ভিনিসিয়াস-নেইমাররা অবশেষে এ ইতালিয়ানকে কোচ হিসেবে পাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে আগামী জুন থেকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটির কোচিংয়ের দায়িত্ব নেবেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ। ২০২৬ বিশ্বকাপ সেলেসাওরা খেলবে আনচেলত্তির অধীনে।

ইএসপিএন এফসি সূত্রের বরাতে জানিয়েছে, আনচেলত্তি জুনে হতে চলা কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচে ব্রাজিলের কোচ হিসেবে থাকবেন। ব্রাজিলের ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে তার মৌখিক আলোচনাও হয়ে গেছে।

রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে বাদ পড়ার পর থেকেই আলোচনায় অগ্রগতি এসেছে জোরেশোরে। সিবিএফ’র পক্ষ থেকে ডিয়েগো ফের্নান্দেজ দুই দফায় আলোচনা করেছেন আনচেলত্তির সঙ্গে। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টারে আর্সেনালের বিপক্ষে বিদায় নিশ্চিতের পর প্রথমবার আলাপ হয় দুপক্ষের। বার্সেলোনার বিপক্ষে কোপা ডেল রের ফাইনালে হারের পর ব্রাজিলিয়ান এ ব্যবসায়ী ফেডারেশনের প্রতিনিধি হিসেবে দেখা করেন আনচেলত্তির সঙ্গে।

সেখানেই ব্রাজিলের কোচ হওয়ার ব্যাপারে মৌখিক সম্মতি দিয়ে ফেলেন আনচেলত্তি। ফুটবলের দলবদলে বরাবরই বিশ্বস্ত নাম স্কাই ইতালিয়ার সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো খবরটি জানাচ্ছেন। এ ক্রীড়া সাংবাদিকের তথ্য অনুযায়ী, ব্রাজিলের সঙ্গে সবরকমের কথাই চূড়ান্ত হয়ে গেছে কার্লো আনচেলত্তির। সিবিএফের শর্ত ছিল, ক্লাব বিশ্বকাপের আগেই আনচেলত্তিকে আসতে হবে ব্রাজিলের ডাগআউটে। সেটাই হচ্ছে।

বিশ্বকাপে লাতিন অঞ্চলের বাছাইপর্বে ব্রাজিল বর্তমানে পয়েন্ট টেবিলে চারে আছে। ৪ জুন ইকুয়েডর ও ৯ জুন প্যারাগুয়ের বিপক্ষে খেলবে। যদি আনচেলত্তি সময়মতো মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নেন, তাহলে রিয়ালকে এই গ্রীষ্মে ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের জন্য নতুন কোচ বা অন্তর্বর্তী কোচ নিয়োগ করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিব্রাজিলরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি বুলেট ব্যবহার হয়েছে, এটা পুলিশ ব্যবহার করেছে’

জুলাই ২৮, ২০২৬

বিশ্বকাপের এক সপ্তাহ পর মুখ খুললেন স্কালোনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রতিদিনের ছোট ছোট দোয়া: জীবনের প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ করার সহজ উপায়

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT