চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনচেলত্তির সাথে আবারও আলোচনায় ব্রাজিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৭ পূর্বাহ্ণ ২৫, এপ্রিল ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

গতমাসে কোচ ডোরিভাল জুনিয়রকে বিদায় করে দেয়ার পর ব্রাজিল দলের কোচের জায়গা এখনও খালি। সেখানে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে নেয়ার জন্য আবারও আলোচনা হচ্ছে। অন্যদের চেয়ে এখনও জায়গাটির জন্য এগিয়ে ৬৫ বর্ষী আনচেলত্তি, খবর ইউরোপের সংবাদমাধ্যমে।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পছন্দের তালিকায় আছেন আল হিলাল কোচ হোর্হে জেসুসও। ডোরিভাল জুনিয়রের জায়গা তিনিও নিতে পারেন। ২০২২ সালে কোচ টিটে পদ ছাড়ার পর সে জায়গায় কাউকে স্থির করতে পারেনি ব্রাজিল।

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে আনচেলত্তির এখনও সময় বাকি আছে। ২০২৬ সালের জুন পর্যন্ত তার চুক্তির মেয়াদ থাকলেও আপাতত চাপে আছেন এ ইতালিয়ান। চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হারের পর তার উপর চাপ তৈরি হয়েছে।

শনিবারের কোপা ডেল রের ফাইনাল নিবীড়ভাবে পর্যবেক্ষণ করছে সিবিএফ। এল ক্ল্যাসিকো ফাইনালে শিরোপার জন্য লড়বে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। ফাইনালের হার আনচেলত্তির বিদায়ের পথ করতে পারে।

আনচেলত্তির কাছে বিদায়ের বিষয়ে প্রশ্ন করায় সম্প্রতি উত্তর দেন, ‘এ বিষয়ে কিছু বলার নেই। এ বিষয়ে আমাদের কথা হবে মৌসুমের শেষে।’ সিবিএফ এবং আনচেলত্তির মধ্যে সম্প্রতি আবারও আলোচনা হয়েছে। একজন এজেন্ট এবং দুজন ব্রাজিলিয়ান প্রতিনিয়ত তথ্য আদান-প্রদান করছেন। এক্ষেত্রে আনচেলত্তির ছেলে ডেভিডও রয়েছেন।

তবে সিবিএফ আনুষ্ঠানিকভাবে ইউরোপে প্রতিনিধি থাকার কথা অস্বীকার করেছে, ‘বিষয়টি এককভাবে ছেলেদের জাতীয় দলের সমন্বয়কারী রদ্রিগো কেতানো এবং সিবিএফ সভাপতি রদ্রিগেজ দেখাশোনা করছেন।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিডোরিভালব্রাজিলরদ্রিগেজরিয়াললিড স্পোর্টসসিবিএফ
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত

জুন ১৫, ২০২৬

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলিয় শিশুকন্যা নিহত

জুন ১৫, ২০২৬
টেকনাফ, ফাইল ছবি

৭ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

জুন ১৫, ২০২৬

স্পেনের ফুটবল অর্কেস্ট্রা দেখতে সবাই উদগ্রীব: হাসানুজ্জামান বাবলু

জুন ১৫, ২০২৬

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পা রেখেছে যুদ্ধ ক্ষতের ইরান

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT