চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দিন দ্য ডে’র নতুন ট্রেলার, সিনেমা মুক্তি ঈদে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ২০, জুন ২০২২
বিনোদন
A A

এরআগেও বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন দ্য ডে’র ট্রেলার প্রকাশ করেছিলেন প্রযোজক, অভিনেতা অনন্ত জলিল। যা দেখে বেশির ভাগ সিনেমাপ্রেমী দর্শক বিরক্তি প্রকাশ করেন।

সেই ট্রেলারের বেশির ভাগ জুড়েই ছিলো বোমা-মিসাইল কিংবা ভারি অস্ত্রের ঝনঝনানি! সবকিছু দর্শক মেনে নিলেও ছবির ভিজ্যুয়াল ইফেক্টস এর যথেচ্ছা ব্যবহার নিয়ে মেতেছিলেন হাস্যরসে! দর্শকের মূল্যায়ন গুরুত্ব দিয়ে অনন্ত তখন জানিয়েছিলেন, নতুনভাবে আসছে ‘দিন দ্য ডে’র ট্রেলার!

সে কথাই রাখলেন এই অভিনেতা ও প্রযোজক। রবিবার প্রকাশিত হলো ‘দিন দ্য ডে’র অফিশিয়াল ট্রেলার। আর এই ট্রেলারটি নিয়ে সন্তুষ্ট সিনেপ্রেমী দর্শকও! অন্তত ট্রেলার নিয়ে দর্শকের করা মন্তব্যে এমনটাই দেখা গেল। সেই সঙ্গে দর্শকের বিরাট একটা অংশ অনন্তকে ধন্যবাদ জানাচ্ছেন, কারণ তিনি দর্শকের মতামতকে গুরুত্ব দিয়ে পুনরায় ভিজ্যুয়াল ইফেক্টস সহ পোস্ট প্রোডাকশনে কাজ করেছেন!

Banglabid

দীর্ঘ দিন পর অনন্ত জলিল তার নতুন সিনেমা ‘দিন দ্য ডে’ নিয়ে আসছেন। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে রেকর্ড পরিমাণ বাজেট ব্যয় হয়েছে। সিনেমাটির বাজেট বাংলাদেশী টাকায় প্রায় ১০০ কোটি টাকা যা মার্কিন ডলার হিসেবে ১২ মিলিয়ন। যা মুক্তি পাচ্ছে আসছে ঈদুল আযহায়।

ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় বানানো ‘দিন দ্য ডে’র বাংলাদেশের অংশ প্রযোজক অনন্ত জলিল। এ বিষয়ে তিনি আগেই জানান, বাংলাদেশে শুটিংয়ে যে অর্থ ব্যয় হয়েছে তিনি সেই অংশটুকুতে লগ্নী করেছে। অন্যান্য দেশের শুটিংয়ে ব্যয় বহন করেছে ইরানী প্রযোজক।

যারা বাংলাদেশ থেকে প্রবাসে যান তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হন। বাংলাদেশ, তুরস্ক, আফগানিস্তান, ইরান এই চারদেশ মিলিয়ে ‘দিন দ্য ডে’ সিনেমায় উঠে আসবে সেইসব লোহমর্ষক প্রেক্ষাপট। ছবিতে অনন্ত ছাড়াও আছেন তার স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষা। ছবিটি পরিচালনা করেছেন ইরানী নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত জলিলঅভিনেতাআফগানিস্তানইরানট্রেলারতুরস্কদিন দ্য ডেপ্রযোজকবর্ষাবাংলাদেশমুর্তজা অতাশ জমজমলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দাম বৃদ্ধির চাপ কমেছে, জুলাইয়ে মূল্যস্ফীতি ৮.৩২ শতাংশ

আগস্ট ১২, ২০২৬
পাকিস্তানি গায়ক আতিফ ঢাকায় আসছেন, কনসার্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে নিষিদ্ধ তার গান, তবু ধন্যবাদ দিলেন আতিফ

আগস্ট ১২, ২০২৬

সফর মাসের শেষ বুধবার, পবিত্র আখেরি চাহার সোম্বা

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবাননে ২২ বছর পর মৃত্যুদণ্ডের বিধান বাতিল

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

গাঁজা সেবন করে বিমান চালাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT